Logo

রদ্রি স্প্যানিশ ফুটবলের মেসি: দে লা ফুয়েন্তে

profile picture
ক্রীড়া ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:৩৪
রদ্রি স্প্যানিশ ফুটবলের মেসি: দে লা ফুয়েন্তে
ছবি: সংগৃহীত

রদ্রিকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। ম্যানচেস্টার সিটি থেকে বার্সেলোনায় যোগ দেওয়া এই মিডফিল্ডারকে লিওনেল মেসির সঙ্গে তুলনা করেছেন তিনি। স্পেন কোচের বিশ্বাস, নিজের সামর্থ্য ও ফুটবলীয় গুণের কারণেই যেকোনো দল কিংবা পরিস্থিতিতে মানিয়ে নিতে পারবেন রদ্রি।

বিজ্ঞাপন

২০২৬ বিশ্বকাপে স্পেনের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন রদ্রি। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে টুর্নামেন্টের গোল্ডেন বলও জিতেছিলেন তিনি। বিশ্বকাপ শেষে ম্যানচেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকেই আলোচনায় রয়েছেন এই স্প্যানিশ তারকা।

রেডিও মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে রদ্রির বার্সেলোনায় মানিয়ে নেওয়া নিয়ে কোনো সংশয় প্রকাশ করেননি দে লা ফুয়েন্তে। তিনি বলেন, ‘রদ্রি স্প্যানিশ ফুটবলের মেসি। তাই যেকোনো দল কিংবা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া তার জন্য সহজ হবে। নিজের পজিশনে সে বিশ্বের সেরা।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্প্যানিশ ফুটবলারদের দেশের শীর্ষ লিগে ফিরে আসাকেও স্বাগত জানিয়েছেন স্পেন কোচ। তার মতে, বিশ্বের সেরা খেলোয়াড়দের স্প্যানিশ ক্লাবগুলোতে খেলতে দেখা গেলে লা লিগার মান ও মর্যাদা আরও বাড়বে।

বিজ্ঞাপন

দে লা ফুয়েন্তে বলেন, ‘আমি আনন্দিত যে এই অসাধারণ ফুটবলাররা লা লিগায় খেলছে। এতে লিগ আরও সমৃদ্ধ হচ্ছে। বিশ্বের সেরা খেলোয়াড়রা, যারা আমাদেরই ফুটবলার, তারা স্প্যানিশ ক্লাবগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করছে। যারা এখনো বিদেশে আছে, তারাও যদি ফিরে আসে, তাহলে নিজেদের সামর্থ্য, প্রতিভা ও ফুটবলীয় দক্ষতা দেখানোর সুযোগ পাবে।’

সাক্ষাৎকারে মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর প্রসঙ্গেও কথা বলেছেন দে লা ফুয়েন্তে। আর্জেন্টিনার হয়ে আর না খেলার সিদ্ধান্ত নেওয়া মেসির প্রতি শুভকামনা জানিয়েছেন তিনি। একই সঙ্গে মেসির ফুটবল ক্যারিয়ারকে যথাযথভাবে মূল্যায়ন করা কঠিন বলেও মন্তব্য করেছেন স্পেন কোচ।

দে লা ফুয়েন্তে বলেন, ‘ফুটবলের প্রতি ভালোবাসা থেকে, একজন কিংবদন্তির প্রতি আমার মুগ্ধতা, তাকে জানার অভিজ্ঞতা ও কৃতজ্ঞতা থেকেই বলছি—দেরিতে কেউ অবসর নিলে সাধারণত তার অর্জনগুলো আরও ভালোভাবে মূল্যায়ন করা যায়। কিন্তু মেসির ক্ষেত্রে তেমনটা হবে না।’

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD