Logo

ভারতে ভিনিসিয়ুসদের জন্য থাকছে বিশেষ সুবিধা

profile picture
ক্রীড়া ডেস্ক
২১ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:৫০
ভারতে ভিনিসিয়ুসদের জন্য থাকছে বিশেষ সুবিধা
ছবি: সংগৃহীত

প্রীতি ম্যাচ খেলতে কলকাতায় আসছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ৩ অক্টোবর কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে স্বাগতিক ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে ভিনিসিয়ুস জুনিয়রদের দল। ম্যাচটি সামনে রেখে ব্রাজিলের ফুটবলারদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে সর্বভারতীয় ফুটবল সংস্থা।

বিজ্ঞাপন

জানা গেছে, ব্রাজিলের ফুটবলারদের বিশেষ চার্টার্ড বিমানে করে কলকাতায় নিয়ে আসা হবে। ভারতে আসার আগে অস্ট্রেলিয়া সফর করবে ব্রাজিল দল। সেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবেন ভিনিসিয়ুস জুনিয়ররা। এরপর অস্ট্রেলিয়া থেকে সরাসরি ১ অক্টোবর কলকাতায় পৌঁছানোর কথা রয়েছে দলটির।

জানা গিয়েছে, ব্রাজিলের ফুটবলারদের বিশেষ চার্টার্ড বিমানে কলকাতায় উড়িয়ে আনা হবে। ভারতে খেলতে আসার আগে অস্ট্রেলিয়া সফরে যাবে ব্রাজিল। সেখানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু’টি প্রীতি ম্যাচ খেলবেন ভিনিসিয়ুসরা। সেখান থেকে সরাসরি ১ অক্টোবর কলকাতায় নামবে দল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দীর্ঘ ১১ ঘণ্টার বিমানযাত্রায় ফুটবলারদের ওপর যাতে অতিরিক্ত ধকল না পড়ে, সে কারণেই চার্টার্ড বিমানের ব্যবস্থা করা হচ্ছে। এ বিষয়ে সর্বভারতীয় ফুটবল সংস্থা ও ব্রাজিল ফুটবল সংস্থার মধ্যে আলোচনা চলছে। জানা গেছে, সব মিলিয়ে ব্রাজিল দলের সঙ্গে প্রায় ৯০ জনের কলকাতায় আসার কথা রয়েছে।

সেলেসাও ফুটবল জানিয়েছে, ফুটবলার, কোচ কার্লো আনচেলোত্তি ও ব্রাজিল ফুটবল সংস্থার সভাপতিসহ মোট ৩০ জনের জন্য বিজনেস ক্লাস আসনের ব্যবস্থা করতে হবে।

‘টাইমস অফ ইন্ডিয়া’-কে ভারতীয় ফুটবল সংস্থার এক কর্মকর্তা বলেছেন, “ব্রাজিল বিশ্বফুটবলের সবচেয়ে সফল দল। বিশ্বের সেরা ফুটবলারেরা আসছেন। তাই তাদের জন্য বিশেষ ব্যবস্থা তো করতেই হবে।” তিনি আরও বলেন, “চার্টার্ড বিমানে বিজনেস ক্লাস আসনে আসবেন ফুটবলারেরা। কলকাতায় নামার দু’দিন পরেই খেলা। ১১ ঘণ্টা বিমানযাত্রার পরেও যাতে কোনও ধকল না থাকে তার জন্যই এই ব্যবস্থা।”

বিজ্ঞাপন

জানা গিয়েছে, বিমানবন্দরে নামার পর ইমিগ্রেশন সংক্রান্ত বিষয়ের জন্যও অপেক্ষা করতে হবে না ব্রাজিলের ফুটবলারদের। বিমানেই সব প্রক্রিয়া শেষ করা হবে। অর্থাৎ, বিমানবন্দরে নেমে সরাসরি হোটেলে চলে যাবেন ফুটবলাররা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD