ভিনিসিয়ুসের রেকর্ড ভেঙে লা লিগায় নতুন ইতিহাস গড়লেন ইয়ামাল

বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল আবারও লা লিগায় ইতিহাস গড়েছেন। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের দখলে থাকা একটি রেকর্ড ভেঙে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে লা লিগায় ৫০ অ্যাসিস্টের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।
বিজ্ঞাপন
সেভিয়ার বিপক্ষে বার্সেলোনার ৩-১ গোলের জয়ে দুটি অ্যাসিস্ট করেন ইয়ামাল। এই দুই অ্যাসিস্টের ফলে লা লিগায় তার মোট অ্যাসিস্টের সংখ্যা দাঁড়িয়েছে ৫০। বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫৯ ম্যাচে তার অ্যাসিস্টের সংখ্যা ৫১।
ইয়ামাল যখন এই রেকর্ড গড়েন, তখন তার বয়স ছিল ১৯ বছর ৬৮ দিন। অন্তত ২০১৩-১৪ মৌসুমের পর থেকে লা লিগায় এত কম বয়সে কোনো খেলোয়াড় ৫০ অ্যাসিস্টের মাইলফলক স্পর্শ করতে পারেননি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। ২০২৩ সালের মে মাসে রিয়াল মাদ্রিদের জার্সিতে ২২ বছর ২৯৮ দিন বয়সে লা লিগার সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ৫০ অ্যাসিস্ট পূর্ণ করেছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
ভিনিসিয়ুসের চেয়ে ৩ বছর ২৩০ দিন কম বয়সে একই মাইলফলক স্পর্শ করে নতুন রেকর্ড গড়লেন ইয়ামাল।
সেভিয়ার বিপক্ষে বার্সেলোনার জয়ের রাতে আরও একটি উল্লেখযোগ্য কীর্তি গড়েছেন রাফিনিয়া। ম্যাচটিতে হ্যাটট্রিক করেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এর আগে রেসিং সান্তান্দারের বিপক্ষেও তিন গোল করেছিলেন তিনি। সেভিয়ার মাঠেও হ্যাটট্রিক করে দলের বড় জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন রাফিনিয়া।
বিজ্ঞাপন
তরুণ বয়সেই একের পর এক রেকর্ড গড়ে লা লিগায় নিজের অবস্থান আরও শক্ত করছেন ইয়ামাল। এবার তার কীর্তির তালিকায় যুক্ত হলো ভিনিসিয়ুসের রেকর্ড ভেঙে সর্বকনিষ্ঠ হিসেবে ৫০ অ্যাসিস্ট পূর্ণ করার নজির।








