ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুসের প্রেমিকার ‘হৃদয় ভেঙে গেছে’

রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়ুস জুনিয়রের প্রেমিকা ও ব্রাজিলিয়ান জনপ্রিয় ইনফ্লুয়েন্সার-টিভি উপস্থাপিকা ভার্জিনিয়া ফনসেকার ব্যক্তিগত দেহরক্ষী রজারিও কামিলো রামোস ও তার স্ত্রী পাউলা রেজিনা রদার্তে কামিলো সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তাদের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফনসেকা।
বিজ্ঞাপন
‘রোতা ভের্দে গোইয়াস’ চ্যানেলের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের গোইয়ানিয়া মহানগর এলাকার গুয়াপো পৌরসভার রিবেইরাও দাস পোস এলাকায় একটি মোটরওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
দুর্ঘটনার সময় মোটরবাইক চালাচ্ছিলেন রজারিও। পরে জরুরি বিভাগের এক চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় তার স্ত্রী পাউলাও মারা যান। তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেলে দমকলকর্মীরা তাকে বাঁচানোর চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা আগে স্প্যানিশ ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্সের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ফনসেকা। এরপরই ইনস্টাগ্রামে দেহরক্ষী ও তার স্ত্রীর মৃত্যুর খবর জানান তিনি।
ওই বার্তায় ভিনিসিয়ুসের প্রেমিকা লিখেছেন, ‘আমার ব্যক্তিগত দেহরক্ষী ও তার স্ত্রীর মৃত্যুর খবর পেলাম এইমাত্র। আমি আগে কোনোকিছু পোস্ট করিনি কারণ আমরা আগে তার পরিবারের সব সদস্যের খবরটি জানার অপেক্ষায় ছিলাম। কিন্তু খবরটি পাওয়ার পর থেকে আমি আর কিছুই করতে পারিনি, আমার হৃদয় ভেঙে গেছে।’








