Logo

দলবদল গুঞ্জনের মাঝে এবার মুখ খুললেন ভিনিসিয়ুস জুনিয়র

profile picture
ক্রীড়া ডেস্ক
৫ আগস্ট, ২০২৬, ১৩:৩৯
দলবদল গুঞ্জনের মাঝে এবার মুখ খুললেন ভিনিসিয়ুস জুনিয়র
ছবি: সংগৃহীত

ইউরোপের ক্লাব ফুটবলে গ্রীষ্মকালীন দলবদল ঘিরে আলোচনায় থাকা নামগুলোর মধ্যে অন্যতম রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। বেতন ও সুযোগ-সুবিধা নিয়ে প্রত্যাশা পূরণ না হলে স্প্যানিশ ক্লাবটি ছেড়ে আর্সেনালে যোগ দিতে পারেন—এমন গুঞ্জন বেশ জোরালো। যদিও তার এজেন্সি এরই মধ্যে এমন সম্ভাবনা নাকচ করেছে। এতদিন এ বিষয়ে সরাসরি কিছু বলেননি ভিনিসিয়ুস।

বিজ্ঞাপন

রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়া হোসে মরিনিয়োর অধীনে নতুন মৌসুমের প্রস্তুতি শুরু করেছেন ভিনিসিয়ুস। অনুশীলনে তাকে বেশ ফুরফুরে মেজাজেই দেখা যাচ্ছে। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে তার ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন এখনো থামেনি।

প্রাক-মৌসুম প্রস্তুতির দ্বিতীয় দিনের অনুশীলন শেষে নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে ভিনিসিয়ুস ইতিবাচক কথাই বলেছেন। রিয়াল মাদ্রিদ টিভিকে ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, নতুন কোচ ও সতীর্থদের সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি কঠোর পরিশ্রম করছেন তিনি। মরিনিয়োও তাকে আগের মতো হাসিখুশি ও প্রাণবন্ত থেকে স্বাভাবিক খেলাটা খেলতে বলেছেন।

রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে আর মাত্র এক বছর বাকি। নতুন চুক্তি নিয়ে ক্লাব ও খেলোয়াড়ের মধ্যে আলোচনা চললেও এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি বলে স্প্যানিশ ও ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। এর মধ্যেই ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালও তাকে দলে নেওয়ার সম্ভাবনা বিবেচনা করছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

রিয়ালের হয়ে এখন পর্যন্ত ভিনিসিয়ুস ১২৮ গোল করার পাশাপাশি ১০০টি অ্যাসিস্ট করেছেন। আগামী বছর চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর বিনা ট্রান্সফার ফিতে তাকে হারানোর ঝুঁকি নিতে চাইছে না স্প্যানিশ ক্লাবটি।

সম্প্রতি ব্রাজিলের হয়ে বিশ্বকাপেও ব্যস্ত সময় কাটিয়েছেন ভিনিসিয়ুস। দল শেষ ষোলো থেকে বিদায় নিলেও চার গোল করে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা ছিলেন তিনি। বর্তমানে অবশ্য দলবদলের আলোচনার চেয়ে নতুন মৌসুমের প্রস্তুতিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন এই ফরোয়ার্ড।

বিজ্ঞাপন

আসন্ন মৌসুমের প্রস্তুতি নিয়ে ভিনিসিয়ুস বলেন, পুরো মৌসুমে চোটের ঝুঁকি কমাতে খেলোয়াড়দের শারীরিকভাবে ভালোভাবে প্রস্তুত হতে হবে। অনুশীলন শেষে ক্লান্ত হলেও পরদিন আবার মাঠে ফেরার প্রস্তুতি নিতে হবে বলেও জানান তিনি।

দলবদল নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও নতুন মৌসুমের প্রস্তুতি নিয়ে ভিনিসিয়ুসের বক্তব্যে রিয়াল মাদ্রিদ ছাড়ার বিষয়ে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD