Logo

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে প্রথম জয়ের স্বাদ পেল বাংলাদেশ

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৭ নভেম্বর, ২০২৬, ২১:৫২
শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপে প্রথম জয়ের স্বাদ পেল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হারের পর ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। শ্রীলঙ্কাকে ৪৫ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে টাইগার যুবারা।

বিজ্ঞাপন

ওমানের আল আমেরাতে টসের পর আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষ হওয়ার আগেই ২৪৫ রানে অলআউট হয় বাংলাদেশ। ইনিংসের শেষ দুই বল বাকি থাকতেই গুটিয়ে যায় দলের ব্যাটিং।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৮২ রানের ইনিংস খেলেন আহসান আল মুমিন। এছাড়া এসকে জারিফ সিয়াম ৮৩ বলে ৫৯ রান করেন। আব্দুল্লাহ আল মুহি যোগ করেন ৩০ রান।

শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সেথমিকা সেনেরিরত্নে চারটি উইকেট নেন। গিমহান মেন্ডিস পান তিনটি এবং কউশিকা কুমারাসিংহে শিকার করেন দুটি উইকেট।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। দলীয় ১৬ রানে প্রথম উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। তবে একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান সেনুজা ওয়েকুনাগদার। তার ব্যাটে জয়ের আশা বাঁচিয়ে রেখেছিল লঙ্কানরা।

কিন্তু ৮৫ রান করে সেনুজা ফিরে যাওয়ার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কার ব্যাটিং লাইনআপ। শেষ পর্যন্ত ৪৬.১ ওভারে ২০০ রানেই অলআউট হয় দলটি। এতে ৪৫ রানের জয় নিশ্চিত হয় বাংলাদেশের।

বিজ্ঞাপন

বাংলাদেশের বোলারদের মধ্যে রাফিউল আলম তামিম, শেখ আতিকুর রহমান, রুবাই ইসলাম রিজন ও রবিউল হাসান অনিক দুটি করে উইকেট নেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD