Logo

নেছারাবাদে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

profile picture
উপজেলা প্রতিনিধি
নেছারাবাদ, পিরোজপুর
৬ নভেম্বর, ২০২৬, ২০:২৩
নেছারাবাদে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
ছবি প্রতিনিধি।

পিরোজপুরের নেছারাবাদে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। জমজমাট এই ফাইনালে রাহুতকাঠী যুব সমাজ কল্যাণ পরিষদকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছে লিটন স্মৃতি দুরন্ত তরুণ দল।

বিজ্ঞাপন

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি। খেলায় এলাকার দুটি শক্তিশালী দল লিটন স্মৃতি দুরন্ত তরুণ দল ও রাহুতকাঠী যুব সমাজ কল্যাণ পরিষদ মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই শেষে জয় তুলে নিয়ে শিরোপা নিশ্চিত করে লিটন স্মৃতি দুরন্ত তরুণ দল।

উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, "তরুণ ও যুবসমাজকে মাদকমুক্ত রেখে শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। ক্রীড়াঙ্গনের উন্নয়নে এবং স্থানীয় পর্যায়ে উদীয়মান খেলোয়াড় তৈরিতে এ ধরণের আয়োজন প্রশংসনীয় ভূমিকা রাখবে।"

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ, নেছারাবাদ সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রনয় রায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান, স্বরূপকাঠি পৌরসভার সাবেক মেয়র শফিকুল ইসলাম ফরিদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল বেরুনী সৈকত, স্বরূপকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মইনুল হাসান এবং উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দীন তালুকদার।

এ ছাড়া উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর মাসুদ রানা পলাশ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. ওয়াহিদুজ্জামান মানিক, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. সেলিম মিয়াসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা। ফাইনাল খেলা দেখতে মাঠে ভিড় করেন বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো ক্রীড়াপ্রেমী দর্শক।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD