Logo

ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুসকে পেতে মরিয়া আর্সেনাল

profile picture
ক্রীড়া ডেস্ক
২ আগস্ট, ২০২৬, ১৮:০০
ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুসকে পেতে মরিয়া আর্সেনাল
ছবি: সংগৃহীত

রিয়াল মাদ্রিদ ছেড়ে ভিনিসিয়ুস জুনিয়রের আর্সেনালে যোগ দেওয়ার গুঞ্জন দিন দিন জোরালো হচ্ছে। ইউরোপের বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, রিয়ালের সঙ্গে ব্রাজিলিয়ান তারকার বর্তমান চুক্তির মেয়াদ আর মাত্র এক বছর থাকায় পরিস্থিতির দিকে নজর রাখছে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আর্সেনাল।

বিজ্ঞাপন

সর্বশেষ তথ্য অনুযায়ী, ভিনিসিয়ুসের প্রথম পছন্দ এখনো রিয়াল মাদ্রিদেই থাকা। তবে স্প্যানিশ ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি না হলে উত্তর লন্ডনের ক্লাবটিতে তার পাড়ি দেওয়ার সম্ভাবনাও রয়েছে। এমনকি ব্যক্তিগত চুক্তির মৌলিক বিষয়গুলো নিয়ে দুই পক্ষের মধ্যে নীতিগত সমঝোতা হয়েছে বলেও গুঞ্জন রয়েছে।

রিয়ালে কিলিয়ান এমবাপের যোগ দেওয়ার পর থেকেই ভিনিসিয়ুসের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে। গত দুই মৌসুমে দুজন মিলে ১৩০ গোল করলেও রিয়াল বড় কোনো শিরোপা জিততে পারেনি। সংশ্লিষ্টদের একাংশের মতে, এমবাপে, ভিনিসিয়ুস ও জুড বেলিংহামের মতো আক্রমণাত্মক খেলোয়াড় একই দলে থাকায় কৌশলগত ভারসাম্যে সমস্যা তৈরি হচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এমন পরিস্থিতিতে আর্সেনালে গেলে দলের আক্রমণভাগের প্রধান মুখ হয়ে ওঠার সুযোগ পাবেন ভিনিসিয়ুস। একই সঙ্গে ক্লাবটির দীর্ঘমেয়াদি পরিকল্পনার কেন্দ্রেও তাকে রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রিয়ালের নতুন কোচ হোসে মরিনিয়োর সঙ্গে ভিনিসিয়ুসের সম্পর্ক নিয়েও আলোচনা রয়েছে। গত মৌসুমে বেনফিকার বিপক্ষে ম্যাচে প্রেস্টিয়ানি-সংক্রান্ত ঘটনার পর মরিনিয়োর মন্তব্যে ভিনিসিয়ুস সন্তুষ্ট হননি বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। ওই ঘটনাও ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ভবিষ্যৎ সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আর্থিক দিক থেকেও ভিনিসিয়ুসকে পেতে বড় প্রস্তাব দিতে প্রস্তুত আর্সেনাল। তাকে দলে নিতে সপ্তাহে ৪ লাখ পাউন্ডের বেশি বেতন দেওয়ার সম্ভাবনা রয়েছে। এমনটা হলে বুকায়ো সাকার চেয়েও বেশি পারিশ্রমিক পাওয়া আর্সেনালের সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে উঠবেন ভিনিসিয়ুস।

বিজ্ঞাপন

তবে এখন পর্যন্ত ভিনিসিয়ুসকে নিয়ে রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের মধ্যে কোনো আনুষ্ঠানিক সমঝোতা হয়নি। ফলে ব্রাজিলিয়ান তারকার ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে রিয়ালের সঙ্গে নতুন চুক্তি নিয়ে তার আলোচনার অগ্রগতির ওপর।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD