Logo

মোহাম্মদ সালাহকে পেতে তুর্কি ক্লাবের অবিশ্বাস্য প্রস্তাব

profile picture
ক্রীড়া ডেস্ক
২ আগস্ট, ২০২৬, ১৭:১২
মোহাম্মদ সালাহকে পেতে তুর্কি ক্লাবের অবিশ্বাস্য প্রস্তাব
ছবি: সংগৃহীত

মোহাম্মদ সালাহকে দলে ভেড়ানোর দৌড়ে এবার বড় অঙ্কের প্রস্তাব দিয়েছে তুরস্কের ক্লাব ট্রাবজোনস্পোর। মিসরীয় এই ফরোয়ার্ডকে পেতে বেসিকতাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমে মোটা অঙ্কের বেতন দেওয়ার প্রস্তাব দিয়েছে তারা।

বিজ্ঞাপন

দলবদল বিষয়ক সাংবাদিক ইয়াগিজ সাবুনকোগলুর তথ্য অনুযায়ী, শেষ মুহূর্তে বেসিকতাসকে পেছনে ফেলে সালাহকে দলে নিতে এগিয়ে গেছে ট্রাবজোনস্পোর। ইতোমধ্যে সালাহর উপদেষ্টার সঙ্গে আলোচনাও করেছে ক্লাবটি।

দুই বছরের চুক্তির প্রস্তাবের পাশাপাশি সালাহকে বছরে ১ কোটি ৭০ লাখ ইউরো বেতন দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সঙ্গে আলোচনা করবেন সালাহ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আলোচনায় এখন মূলত একটি বিষয় নিয়ে সমঝোতা বাকি রয়েছে। সেটি হলো সালাহর জার্সি বিক্রি থেকে পাওয়া আয়ের অংশ। এ ক্ষেত্রে সালাহর পক্ষ থেকে ২০ থেকে ২৫ শতাংশ শেয়ার চাওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সালাহকে দলে নিতে ট্রাবজোনস্পোরকে কোনো ট্রান্সফার ফি দিতে হবে না। লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ আরও প্রায় এক বছর থাকলেও দুই পক্ষের সম্পর্ক শেষ হয়েছে। গত ১ জুলাই থেকে ক্লাবহীন অবস্থায় আছেন এই ফরোয়ার্ড।

এর আগে বেসিকতাস সালাহর সঙ্গে ব্যক্তিগত শর্তে সমঝোতায় পৌঁছানোর দাবি করেছিল। তাতে এক বছরের চুক্তির পাশাপাশি আরও এক মৌসুম মেয়াদ বাড়ানোর সুযোগ ছিল। বছরে ১ কোটি ইউরো বেতন দেওয়ার পরিকল্পনাও ছিল ক্লাবটির।

বিজ্ঞাপন

তবে বেসিকতাসের প্রস্তাবকে ছাড়িয়ে ট্রাবজোনস্পোর সালাহকে আরও ৭০ লাখ ইউরো বেশি দেওয়ার প্রস্তাব দিয়েছে।

লিভারপুলে দীর্ঘ নয় বছরের অধ্যায় শেষে ইউরোপেই ক্যারিয়ার চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সালাহ। যদিও এর আগে সৌদি প্রো লিগে যাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা ছিল। ২০১৯ সালে লিভারপুলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা মিসরীয় তারকা এখন ফ্রি ট্রান্সফারে নতুন ক্লাবের সন্ধানে রয়েছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD