Logo

সমালোচনা থেকে অনেক কিছু শেখার আছে, বললেন তাওহীদ হৃদয়

profile picture
ক্রীড়া ডেস্ক
৮ নভেম্বর, ২০২৬, ১৮:৩৯
সমালোচনা থেকে অনেক কিছু শেখার আছে, বললেন তাওহীদ হৃদয়
ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। ওই ম্যাচে দুই ইনিংসেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে দল। বিশেষ করে দুই ইনিংসে একইভাবে উইকেট হারিয়ে সমালোচনার মুখে পড়েন তাওহীদ হৃদয়। তবে সিলেট টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স করে সেই সমালোচনার জবাব দিয়েছেন তিনি। প্রথম ইনিংসে খেলেছেন ২৪২ রানের অপরাজিত ইনিংস।

বিজ্ঞাপন

চতুর্থ দিন শেষে রোববার সংবাদ সম্মেলনে হাজির হয়ে সমালোচনা নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন এই ব্যাটার। তার মতে, পেশাগত জীবনে সমালোচনা থাকবেই। বরং সেখান থেকেও শেখার সুযোগ রয়েছে।

হৃদয় বলেন, ‘কোনো পেশাতেই সমালোচনা থাকবে। ভালো করলে আপনারাই আমাদের নিয়ে ইতিবাচক কথা বলেন। খারাপ করলে আপনারাই বলবেন- এটাই স্বাভাবিক। সমালোচনা থেকে অনেক কিছু শেখার আছে।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রথম টেস্টে ব্যর্থতার পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত হৃদয়ের ওপর আস্থা প্রকাশ করেছিলেন। প্রথম ইনিংস শেষে তিনি জানিয়েছিলেন, হৃদয় শক্তভাবে ফিরে আসবে। সিলেট টেস্টে বড় ইনিংস খেলে সেই প্রত্যাশার প্রতিদান দিয়েছেন এই ব্যাটার।

বিজ্ঞাপন

নিজের ২৪২ রানের ইনিংস নিয়ে হৃদয় বলেন, ‘এটা আমার রিজিকে ছিল। কাকে ছাড়িয়ে যাচ্ছি সেই চিন্তা করিনি। আমার চিন্তা ছিল দলকে ভালো জায়গায় নিয়ে যাওয়া। আমি সেট হয়েছিলাম, দিন ভালো ছিল, আর বল ব্যাটে লাগছিল। আলহামদুলিল্লাহ্, আল্লাহর কাছে শুকরিয়া যে দলের জন্য অবদান রাখতে পেরেছি।’

ব্যক্তিগত রেকর্ড কিংবা অন্য কাউকে ছাড়িয়ে যাওয়ার চেয়ে দলের জন্য অবদান রাখাই তার মূল লক্ষ্য ছিল বলে জানান হৃদয়। সিলেট টেস্টে তার এই ইনিংস বাংলাদেশের ব্যাটিংয়ে বড় প্রাপ্তি হয়ে থাকল।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD