ভিনিসিয়ুসকে নিয়ে স্বস্তির খবর জানালেন মরিনহো

নতুন চুক্তির বিষয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি। আগের প্রস্তাবের তুলনায় বেশি অর্থ দিতে রাজি নয় রিয়াল মাদ্রিদ। ফলে নতুন চুক্তি না হলে ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রকে ছেড়ে দেওয়ার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। তবে তাকে ঘিরে সমর্থকদের জন্য ইতিবাচক খবর দিয়েছেন রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হোসে মরিনহো।
বিজ্ঞাপন
রিয়াল মাদ্রিদ টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে মরিনহো জানিয়েছেন, খুব শিগগিরই ভিনিসিয়ুস জুনিয়র দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন।
প্রথম প্রীতি ম্যাচে ড্র করেছে রিয়াল মাদ্রিদ। তাই বিশ্বকাপের পর দলের অনেক মূল তারকা এখনও ক্যাম্পে না ফেরায় কিছুটা চিন্তিত মরিনহো।
রিয়াল কোচ বলেন, পুরো দলকে একসঙ্গে না পাওয়ায় কিছুটা দুশ্চিন্তা রয়েছে। আমি চাইতাম মূল দলের সবাইকে নিয়ে অন্তত তিন সপ্তাহ কাজ করতে, কিন্তু তা সম্ভব হচ্ছে না।
বিজ্ঞাপন
ভিনি-বেলিংহ্যামদের দলে যোগ দেওয়া নিয়ে তিনি বলেন, আগামী সোমবার ভিনিসিয়াস জুনিয়র, ব্রাহিম এবং বার্নার্দো ক্যাম্পে যোগ দেবেন। ততদিনে ডামফ্রিস, কার্লোস এবং এন্দ্রিকদের অনুশীলনের মেয়াদ আরেকটু বাড়বে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
‘আর যারা বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনাল খেলেছে, তারা একে একে দলে যোগ দেবে—ফাইনালিস্টদের মধ্যে আমাদের কেবল কুকুরেলাই রয়েছে।’
এদিকে প্রথম ম্যাচ ড্র হলেও অভিজ্ঞ ও তরুণদের প্রচেষ্টার প্রশংসা করে মরিনহো বলেন, ডামফ্রিস ও এন্দ্রিক মাত্র তিন দিন অনুশীলন করেই ৭০ মিনিটেরও বেশি খেলেছে। এটি ক্লাবের প্রতি তাদের নিবেদনেরই প্রমাণ। এ ছাড়া জোয়ান ও মারিও—দুজন তরুণই দারুণ সম্ভাবনাময়। শারীরিক লড়াই তীব্র হওয়ার আগ পর্যন্ত তারা অসাধারণ ক্লাস দেখিয়েছে।
বিজ্ঞাপন
তিনি জানান, একাডেমি থেকে উঠে আসা তরুণদের সঙ্গে অভিজ্ঞ সাতজন ফুটবলারের সমন্বয়ে গড়া দলটি তার খুবই ভালো লেগেছে। এমনকি কার্লোস মাত্র এক ঘণ্টা অনুশীলন করেও ম্যাচে সুযোগ পেয়েছেন, যাতে তিনি রিয়াল মাদ্রিদের পরিবেশের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারেন।








