একই গ্রুপে ভারত ও পাকিস্তান, বাংলাদেশের সঙ্গী কারা?

আগামী ৪ থেকে ১৭ নভেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে পুরুষদের সাফ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্টকে সামনে রেখে শনিবার (১ আগস্ট) বিকেলে ভুটানের থিম্পুতে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। ড্রয়ে স্বাগতিক বাংলাদেশ ‘এ’ গ্রুপে জায়গা পেয়েছে।
বিজ্ঞাপন
ফিফার নিষেধাজ্ঞায় থাকা নেপালকে ছাড়াই ছয় দল নিয়ে এবারের ড্র অনুষ্ঠিত হয়। এতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান একই গ্রুপে পড়েছে। ‘বি’ গ্রুপে তাদের সঙ্গে রয়েছে মালদ্বীপ। এই গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে উঠবে।

স্বাগতিক বাংলাদেশের গ্রুপে প্রতিপক্ষ হিসেবে রয়েছে ভুটান ও শ্রীলঙ্কা। তবে সেপ্টেম্বরের মধ্যে নেপালের ওপর থাকা নিষেধাজ্ঞা উঠে গেলে দলটি বাংলাদেশের গ্রুপে যুক্ত হবে। সে ক্ষেত্রে ‘এ’ গ্রুপে চারটি দল হবে এবং গ্রুপের শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলবে। নেপাল অংশ নিতে না পারলে গ্রুপে তিন দলই থাকবে।
বাংলাদেশ সর্বশেষ ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল। এরপর দীর্ঘ অপেক্ষার পর ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত আসরে সেমিফাইনালে উঠেছিল দলটি। ২০১৮ সালের পর এবারই আবারও সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করছে বাংলাদেশ।
বিজ্ঞাপন
গ্রুপ-এ: বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা ও নেপাল (শর্তসাপেক্ষে), গ্রুপ-বি: ভারত, মালদ্বীপ ও পাকিস্তান








