Logo

শেফালির ব্যাটে সেঞ্চুরি, ভারতের কাছে বাংলাদেশের লজ্জার হার

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২০ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:২৫
শেফালির ব্যাটে সেঞ্চুরি, ভারতের কাছে বাংলাদেশের লজ্জার হার
ছবি: সংগৃহীত

এশিয়ান গেমসের নারী ক্রিকেটের সেমিফাইনালে ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে শেফালি ভার্মার দুর্দান্ত সেঞ্চুরিতে ৪ উইকেটে ১৯৫ রান সংগ্রহ করে ভারত। জবাবে ১৫.৪ ওভারে মাত্র ৮১ রানে অলআউট হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। ফলে ১১৪ রানের বড় ব্যবধানে জয় নিয়ে ফাইনালে উঠেছে ভারত।

বিজ্ঞাপন

এই ম্যাচে শেফালি সাদা বলের ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি তুলে নেন। মাত্র ৪৯ বলে শতরানের মাইলফলক স্পর্শ করেন ভারতীয় এই ওপেনার। ইনিংসে ছিল ৯টি ছক্কা।

রোববার টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয় ভারত। পাওয়ার প্লেতেই ৭২ রান তুলে নেয় তারা। পাওয়ার প্লের শেষ বলে স্মৃতি মান্ধানাকে ৩৭ রানে ফিরিয়ে ভারতীয় উদ্বোধনী জুটি ভাঙেন নাহিদা আক্তার।

এরপর ৮৫ রানে গুনালান কামালিনির উইকেট তুলে নেন সানজিদা আক্তার মেঘলা। কামালিনি করেন ৩ রান। এরপরই শুরু হয় শেফালি ঝড়।

বিজ্ঞাপন

হারমানপ্রীত কৌরের সঙ্গে তৃতীয় উইকেটে ৯৪ রানের জুটি গড়েন শেফালি। এই জুটিতে ভারত বড় সংগ্রহের পথে এগিয়ে যায়। দলীয় ১৭৯ রানে হারমানপ্রীতকে ৪০ রানে ফিরিয়ে দেন রাবেয়া খান। পরের ওভারে রিচা ঘোষ ২ রান করে মারুফা আক্তারের বলে আউট হন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

শতরান পূর্ণ করতে শেষ ওভারে শেফালির প্রয়োজন ছিল ২ রান। স্বর্ণা আক্তারের প্রথম তিন বলে স্ট্রাইক পাননি তিনি। চতুর্থ বলে এক রান নিয়ে ৯৯-এ পৌঁছান। শেষ বলের আগে ব্যাটিং প্রান্ত পরিবর্তন করেন ফুলমালি। এরপর শেষ বলে নিজের নবম ছক্কা হাঁকিয়ে ৪৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন শেফালি।

১৯৬ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে বাংলাদেশ। পাওয়ার প্লের মধ্যেই ৩৮ রানে তিন উইকেট হারায় তারা।

বিজ্ঞাপন

ওপেনার দিলারা আক্তার ছাড়া বাংলাদেশের প্রথম পাঁচ ব্যাটারের চারজনই এক অঙ্কের রানে আউট হন। ষষ্ঠ ব্যাটার শারমিন আক্তার করেন ১০ রান। দলীয় ৪৯ রানে দিলারা ২৭ করে আউট হলে বাংলাদেশের পঞ্চম উইকেটের পতন ঘটে।

এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। শেষ পাঁচ উইকেট হারায় মাত্র ২৬ রানের ব্যবধানে। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান করে অপরাজিত থাকেন সুলতানা খাতুন। শেষ পর্যন্ত ৮১ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

ভারতের হয়ে নান্দানি শর্মা ও দীপ্তি শর্মা তিনটি করে উইকেট নেন। শ্রী চরণী পান দুটি উইকেট।

বিজ্ঞাপন

এর আগে এশিয়া কাপের সেমিফাইনালেও ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। এবার এশিয়ান গেমসের সেমিফাইনালেও একই প্রতিপক্ষের কাছে থামতে হলো নিগারদের।

তবে সেমিফাইনালে হেরে গেলেও বাংলাদেশের পদকের সম্ভাবনা শেষ হয়নি। আগামী ২২ সেপ্টেম্বর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ওই ম্যাচে জয় পেলে এশিয়ান গেমস থেকে ব্রোঞ্জ পদক নিয়ে ফিরতে পারবে দলটি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD