Logo

আসিয়ান কাপ খেলতে জাকার্তায় বাংলাদেশ, হামজারা আসছেন সোমবার

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২০ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:৪৬
আসিয়ান কাপ খেলতে জাকার্তায় বাংলাদেশ, হামজারা আসছেন সোমবার
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপে অংশ নিতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শনিবার রাতে ঢাকা ছাড়ার পর রোববার সকালে জাকার্তায় পৌঁছান জামাল ভূঁইয়ারা।

বিজ্ঞাপন

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে দলের সদস্যদের হোটেলে পৌঁছাতে সকাল ১১টা বেজে যায়। এরপর খেলোয়াড়রা বিশ্রামে যান।

আসিয়ান কাপের জন্য বাংলাদেশের স্কোয়াডে ২৩ জন থাকলেও কোচ টমাস ডুলি ২২ জনকে নিয়ে জাকার্তা গেছেন। ভিসা জটিলতার কারণে দলের সঙ্গে যেতে পারেননি সোহেল রানা জুনিয়র। জটিলতা কাটিয়ে রোববার অথবা সোমবার তাকে জাকার্তাগামী বিমানে পাঠানোর চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এদিকে দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় হামজা দেওয়ান চৌধুরী ও শামিত সোমের পাশাপাশি প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া ইংল্যান্ডপ্রবাসী ফরহান আলী ওয়াহিদও সোমবার জাকার্তায় দলের সঙ্গে যোগ দেবেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এই তিন খেলোয়াড়কে ছাড়াই রোববার বিকেলে জাকার্তায় প্রথম অনুশীলন সেশন পরিচালনা করবেন কোচ টমাস ডুলি।

আসিয়ান কাপের প্রিমিয়ার ডিভিশনে ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ। গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর।

আগামী ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসিয়ান কাপে নিজেদের যাত্রা শুরু করবে বাংলাদেশ।

বিজ্ঞাপন

এবারের আসরে দেশগুলোকে দুটি বিভাগে ভাগ করা হয়েছে। প্রিমিয়ার ডিভিশনে বাংলাদেশের সঙ্গে খেলবে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরসহ অন্য দলগুলো। আর ছয় দলের ডিভিশন-২-এর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে হংকংয়ে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD