আর্জেন্টিনার সঙ্গে নতুন চুক্তির ইঙ্গিত কোচ লিওনেল স্কালোনির

স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে হারের পর আবেগাপ্লুত হয়ে বিদায়ের ইঙ্গিত দিয়েছিলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। পরে সেই অবস্থান থেকে কিছুটা সরে এলেও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে কবে নতুন চুক্তি করবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে আর্জেন্টিনার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এরই মধ্যে স্কোয়াড ঘোষণা করেছেন স্কালোনি। বেনিনের বিপক্ষে ম্যাচের দলে রাখা হয়েছে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়া লিওনেল মেসিকেও। ওই ম্যাচে ঘরের মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় দলকে বিদায় জানাবেন তিনি।
এশিয়ান চ্যানেল ‘মিগু’-কে দেওয়া সাক্ষাৎকারে স্কালোনি বলেন, ‘সামনের ম্যাচগুলোয় তরুণ খেলোয়াড়দের আমাদের খেলার কৌশলের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ করে দেওয়াই মূল উদ্দেশ্য। এখন একটি গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর সময় শুরু হচ্ছে, সময় এসেছে তরুণদের ওপর আস্থা রাখার। আমি সবসময় বলি বয়স কোনো বাধা নয়।’
নতুন চুক্তির বিষয়ে সরাসরি কিছু না বললেও আর্জেন্টিনার সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন স্কালোনি। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করব। এখানে থাকি কিংবা না থাকি।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিশ্বকাপ ফাইনালের পরের পরিস্থিতি নিয়ে স্কালোনির উপলব্ধি, ‘এখন থেকে একটি বিরতি (পজ) শুরু হচ্ছে। আমরা এটাকে সুযোগ হিসেবে নিচ্ছি।’
ফাইনালের হারকে কীভাবে দেখছেন স্কালোনি
বিজ্ঞাপন
২০২৪ কোপা আমেরিকার পর থেকেই পরবর্তী বিশ্বকাপের পথ কঠিন হবে বলে মনে হয়েছিল স্কালোনির। তার মতে, একের পর এক শিরোপা জয়ের পর সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছিল।
স্কালোনি বলেন, ‘২০২৪ কোপা আমেরিকার পরও আমার মনে হয়েছিল যে সামনের পথটা কঠিন হতে যাচ্ছে। কারণ সবকিছু জেতার পর এবং বিশ্বকাপের আর মাত্র দুই বছর বাকি থাকায়, সামনে কী আসতে চলেছে তা নিয়ে কিছুটা সংশয় ছিল। তবে সেই পরিস্থিতিতে ফিরে যাওয়া এবং এটি অনুভব করা যে আমরা প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যেতে পারি এবং সত্যি বলতে, আমরা পেরেছিলাম।’
ফাইনালে জয়-পরাজয়ের চেয়ে ভবিষ্যতের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন আর্জেন্টাইন কোচ।
বিজ্ঞাপন
তার ভাষায়, ‘ফাইনাল যখন শেষ হলো, তখন জয় কিংবা হার মূল বিষয় ছিল না। এখন থেকে একটি বিরতি শুরু হচ্ছে এবং আমরা এটিকে একটি সুযোগ দিতে যাচ্ছি। আমি বলছি না যে আমাদের শিরোপার পুনরাবৃত্তি করতেই হবে, বরং আমাদের দলের মধ্যে একটি ইতিবাচক সংযোগ তৈরি করতে হবে, যাতে মানুষ এই দলের সঙ্গে নিজেদের মেলাতে পারে।’
তরুণদের নিয়ে নতুন দল গড়ার পরিকল্পনা
২০২২ ও ২০২৬ বিশ্বকাপের আর্জেন্টাইন দলের পার্থক্য তুলে ধরে স্কালোনি জানান, আগের বিশ্বকাপে দলের অধিকাংশ খেলোয়াড়ই সেরা ফর্মে ছিলেন। এবার পরিস্থিতি ছিল ভিন্ন।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘আগের বিশ্বকাপে আমরা অনেক ভালো অবস্থায় ছিলাম, যেখানে ৯৫ শতাংশ খেলোয়াড় তাদের সেরা ফর্মে ছিল। কিন্তু এবার আমরা গিয়েছিলাম কোণঠাসা অবস্থায়। আমি ভিন্ন এক পরিস্থিতির অভিজ্ঞতা পেয়েছি। কারণ আমাদের শতভাগ ফিট খেলোয়াড় ছিল না, কিন্তু আমরা তাদের ওপর আস্থা রেখেছি।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে অবদান রাখা খেলোয়াড়দের প্রতি আস্থার কথাও জানিয়েছেন স্কালোনি। একই সঙ্গে ভবিষ্যতে তরুণদের জায়গা করে দেওয়ার পরিকল্পনার কথা বলেছেন তিনি।
স্কালোনির ভাষায়, ‘গত আট বছর ধরে যারা আমাদের সবকিছু দিয়েছে, সেই মানুষদের ওপর আস্থা রাখতে হয়েছিল। ফুটবলারের চেয়ে মানুষ হিসেবে তারা বেশি গুরুত্বপূর্ণ। যারা খেলেছে, তারা প্রত্যেকেই দলের জায়গাটা অর্জন করে নিয়েছে। ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা তরুণ খেলোয়াড়দের নিয়ে আসার চেষ্টা করব, কারণ তারা সত্যিই এটার যোগ্য।’
স্পেনের বিপক্ষে ফাইনালের পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা এবং নানা ধরনের আলোচনা তৈরি হয়েছিল। তবে বিষয়টি দুই দেশের দীর্ঘমেয়াদি সম্পর্ককে প্রভাবিত করবে বলে মনে করেন না স্কালোনি।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘আমরা ভ্রাতৃপ্রতিম দেশ। মাত্র তিন-চারজন লোক কিছু বলেছে বলেই এই সম্পর্ক কালিমালিপ্ত হতে পারে না। আমি সেখানে (স্পেনে) থাকি এবং তাদের মধ্যে এমন মানুষও ছিল যারা আমাদেরই জয় চেয়েছে। মানুষ রানার্সআপ বা দ্বিতীয় স্থান উদযাপন করতেও রাস্তায় নেমে এসেছিল। এটিও একটি জয়, এর মাধ্যমে আমরা সবাই জিতেছি।’








