Logo

মেসির সঙ্গে শুধু বিদায়ী ম্যাচে খেলবেন আর্জেন্টিনার আরও দুই তারকা

profile picture
ক্রীড়া ডেস্ক
১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:২৪
মেসির সঙ্গে শুধু বিদায়ী ম্যাচে খেলবেন আর্জেন্টিনার আরও দুই তারকা
ছবি: সংগৃহীত

বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে তিনটি প্রীতি ম্যাচের সূচি চূড়ান্ত করেছে আর্জেন্টিনা। জাতীয় দল থেকে অবসর নেওয়া লিওনেল মেসিকে আনুষ্ঠানিক বিদায় জানাতে বেনিনের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে রাখা হয়েছে তাকে।

বিজ্ঞাপন

আসন্ন ফিফা উইন্ডোতে তিন ম্যাচের মধ্যে শুধু একটিতে খেলবেন মেসি। আগামী ৬ অক্টোবর মনুমেন্তালে বেনিনের বিপক্ষে ম্যাচটিই হতে যাচ্ছে তার বিদায়ী ম্যাচ।

মেসির মতো শুধু এই ম্যাচেই মাঠে নামবেন আরও দুই আর্জেন্টাইন তারকা—রদ্রিগো দে পল ও জিওভানি লু সেলসো। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, ৬ অক্টোবরের শেষ প্রীতি ম্যাচে অংশ নেবেন তারা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এএফএর অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে, ৩০ আগস্ট ও ৩ অক্টোবর যথাক্রমে বলিভিয়া ও বুরকিনা ফাসোর বিপক্ষে আগের দুটি ম্যাচে দে পল ও লু সেলসোকে খেলানো হবে না।

স্থানীয় লিগ থেকে জাতীয় দলে ডাক পাওয়া খেলোয়াড়দের পরবর্তী শুক্রবার ক্লাবের কাছে ছেড়ে দেওয়ার নিয়ম রয়েছে। ফলে তিন ম্যাচের স্কোয়াডে থাকা খেলোয়াড়দের সবাইকে শেষ পর্যন্ত সব ম্যাচে পাওয়া যাবে কি না, তা নিয়ে অপেক্ষা রয়েছে।

এদিকে এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে বুরকিনা ফাসোর বিপক্ষে মাঠে ফিরতে পারেন থিয়াগো আলমাদা।

বিজ্ঞাপন

অন্যদিকে জাতীয় দল থেকে অবসর নেওয়ায় নিকোলাস ওতামেন্দি এবারের দলে থাকছেন না। বিশ্বকাপের ফাইনালে গোলমালের ঘটনায় নিষেধাজ্ঞা পাওয়া লিয়ান্দ্রো পারেদেসও স্কোয়াডে জায়গা পাবেন না।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD