Logo

অবসর নেওয়া লিওনেল মেসিকে রেখেই দল ঘোষণা করল আর্জেন্টিনা

profile picture
ক্রীড়া ডেস্ক
১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:০০
অবসর নেওয়া লিওনেল মেসিকে রেখেই দল ঘোষণা করল আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পরও লিওনেল মেসিকে স্কোয়াডে রেখেছে আর্জেন্টিনা। সেপ্টেম্বর ও অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতে তিনটি প্রীতি ম্যাচের জন্য ঘোষিত দলে মেসিকে অন্তর্ভুক্ত করেছেন কোচ লিওনেল স্কালোনি।

বিজ্ঞাপন

গত আগস্টের শেষ দিনে আচমকাই আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিদায়ী বার্তায় তিনি জানিয়েছিলেন, জাতীয় দলকে দেওয়ার মতো আর কিছু নেই তার।

তবে অবসরের ঘোষণার পরও আসন্ন তিন ম্যাচের স্কোয়াডে রাখা হয়েছে আর্জেন্টিনার অধিনায়ককে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে জানিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা।

এরপর ৩ অক্টোবর বুরকিনা ফাসো এবং ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে মাঠে নামবে বিশ্বচ্যাম্পিয়নরা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

আর্জেন্টিনার বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মেসি শুধু ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচটিতে খেলতে পারেন। ম্যাচটি মূলত তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।

আর্জেন্টিনার স্কোয়াড

বিজ্ঞাপন

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস, হুয়ান মুসো, হেরোনিমো রুইয়ি।

রক্ষণভাগ: অগাস্তিন গিয়ায়ে, লেয়ান্দ্রো বালের্দি, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেস, হুয়ান ফয়েথ, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, রোমান ভেগা।

মধ্যমাঠ: এনসো ফের্নান্দেস, আলেক্সিস ম্যাক আলিস্তার, ভালেন্তিন বার্কো, জিওভানি লো সেলসো, এক্সেকুইয়েল পালাসিওস, রদ্রিগো দে পল, নিকো পাস।

বিজ্ঞাপন

আক্রমণভাগ: ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, মাতিয়াস সৌলে, জিউলিয়ানো সিমেওনে, নিকোলাস গনসালেস, জিয়ানলুকা প্রেসতিয়ান্নি, হোসে মানুয়েল লোপেস, সান্তিয়াগো কাস্ত্রো, হুলিয়ান আলভারেস, লাওতারো মার্তিনেস ও লিওনেল মেসি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD