Logo

বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়কে স্বাভাবিক বললেন নিগার সুলতানা

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২০ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:০২
বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়কে স্বাভাবিক বললেন নিগার সুলতানা
ছবি: সংগৃহীত

দুই সেমিফাইনালে তিনটি দল দেড়শোর বেশি রান তুললেও ১০০ রানও করতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারতের বিপক্ষে ১১৪ রানের বড় ব্যবধানে হারের ম্যাচে ব্যাটিং-বোলিং কোনো বিভাগেই নিজেদের সেরাটা দিতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল।

বিজ্ঞাপন

তবে বড় রান তাড়ার চাপে এমন ব্যাটিং বিপর্যয়কে স্বাভাবিক ঘটনা হিসেবে দেখছেন বাংলাদেশ অধিনায়ক। ম্যাচ শেষে জ্যোতি বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের পার্থক্য অনেক বেশি। তবে আমাদের আরও ভালো খেলা উচিত ছিল।’

বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা নিয়ে জ্যোতির ব্যাখ্যা, ‘এত রানের যখন একটা তাড়া থাকে, তখন এসে এরকম ব্যাটিং বিপর্যয় হয়, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু আমার কাছে মনে হয়, আরেকটু ভালো বোলিং করলে হয়তোবা আরও কিছু কম রান হতো।’

আগের ম্যাচে একই উইকেটে পাকিস্তানের দেওয়া বড় লক্ষ্য সফলভাবে তাড়া করেছিল শ্রীলঙ্কা। সেই তুলনায় বাংলাদেশের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে। জ্যোতিও মনে করেন, এত কম রানে দলের অলআউট হওয়া গ্রহণযোগ্য নয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘একদমই না। দেখেন, যেখানে এত অল্প রানে একটা টিম কলাপস করে, সেখানে আসলে আমরা ব্যাটাররা কোনো দায়িত্বই নিতে পারিনি।’

অধিনায়কত্ব ছাড়ার কারণ জানালেন জ্যোতি

এশিয়া কাপের পর টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন জ্যোতি। ভারতের বিপক্ষে হারের পর এ প্রসঙ্গেও কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

জ্যোতি বলেন, ‘আমার কাছে মনে হয় একজন ব্যাটার এবং একজন ক্রিকেটার হিসেবে দেশকে বা দলকে আরও অনেক কিছু দেওয়ার আছে। তাই আমি সেদিকে একটু মনোযোগ দিতে চাচ্ছি, এজন্যই এই ডিসিশন।’

এদিকে বাংলাদেশের বিপক্ষে বড় জয় পাওয়া ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর বলেন, ‘আমরা নিজেদের কাছ থেকে যা প্রত্যাশা করছিলাম, তাই পেয়েছি। আশা করছি, আমরা জয়ের ধারা অব্যাহত রাখব।’

বিজ্ঞাপন

বাংলাদেশ ও ভারতের নারী দলের লড়াইয়ে সাম্প্রতিক বছরগুলোতে নানা ঘটনা আলোচনায় এসেছে। তবে এসব বিষয়কে গুরুত্ব না দিয়ে নিজেদের খেলায় মনোযোগ দেওয়ার কথা জানিয়েছেন হারমানপ্রীত।

তিনি বলেন, ‘বিশেষ কিছু নয়। আমরা কেবল আমাদের সেরা ক্রিকেটটা খেলতে চাই। সামনে কে প্রতিদ্বন্দ্বী, সেটা কোনো বিষয় নয়। আমরা সবসময় নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করি।’

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD