Logo

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৬ মার্চ, ২০২৬, ১৭:০২
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে রোমাঞ্চকর জয় তুলে নিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। স্বাগতিকরা তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পাকিস্তানকে পরাজিত করেছে। এই গুরুত্বপূর্ণ সাফল্যে দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

গতকাল রবিবার ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে ১১ রানের জয় পায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। টানটান উত্তেজনার ম্যাচে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসে টাইগাররা।

সিরিজ জয়ের পর এক বিবৃতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘বাংলাদেশের সাহসী তরুণরা পাকিস্তানের বিরুদ্ধে আজকের (গতকাল) শ্বাসরুদ্ধকর ম্যাচে ১১ রানের জয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে প্রমাণ করেছে, ঐকান্তিক এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে জয় ছিনিয়ে আনা সম্ভব।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বাংলাদেশে ক্রিকেট দলের নজরকাড়া পারফরম্যান্স বাংলাদেশকে গর্বিত করেছে। আমি আশা করি, আমাদের তরুণদের এই সাফল্যের জয়যাত্রা অব্যাহত থাকবে।’

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD