Logo

রাশমিকার পর বিয়ের পিঁড়িতে বসছেন ‘বাহুবলী’র নায়িকা!

profile picture
বিনোদন ডেস্ক
১৭ মার্চ, ২০২৬, ১৫:৩৬
রাশমিকার পর বিয়ের পিঁড়িতে বসছেন  ‘বাহুবলী’র নায়িকা!
ছবি: সংগৃহীত

বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার বিয়ের খবরে দক্ষিণী বিনোদন জগৎ এখনও মাতোয়ারা। ঠিক এই সময় নতুন গুঞ্জন, এবার নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ‘বাহুবলী’ তারকা আনুশকা শেঠি!

বিজ্ঞাপন

‘বাহুবলী’ সিনেমায় প্রভাসের সঙ্গে আনুশকার অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের অনেক দিন ধরে মুগ্ধ করেছে। এই জুটি নিয়ে বাস্তব জীবনের প্রেমের গুঞ্জনও বহু দিন ধরে চলছিল। অনেক ভক্ত ভেবেছিলেন, হয়তো তারা বাস্তবে গাঁটছড়া বাঁধবেন।

তবে সাম্প্রতিক খবর বলছে ভিন্ন গল্প। শোনা যাচ্ছে আনুশকা নাকি পরিবারের পছন্দ করা এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ের পরিকল্পনা করছেন। দুই পরিবারের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব থাকায় এবার সেটিকে আত্মীয়তায় রূপ দেওয়ার কথাও চলছে।

বিজ্ঞাপন

ভারতীয় গণমাধ্যম সূত্রে আরো জানা গেছে, বিয়েটা হতে পারে একেবারেই ঘরোয়া পরিবেশে, শুধু কাছের মানুষদের উপস্থিতিতে। যদিও এখনো নির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি, তবে দুই পরিবারের মধ্যে আলোচনা বেশ এগিয়েছে বলেই ধারণা ঘনিষ্ঠ মহলের।

তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা নেই। পুরো বিষয়টি এখনো গুঞ্জনের পর্যায়ে। দেখার বিষয়, সত্যিই কি চলতি বছরে নতুন জীবনে পা রাখবেন আনুশকা, নাকি এ-ও শুধু তারকাদের ঘিরে আরেকটি আলোচিত গসিপই থেকে যাবে!

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD