ফুটপাতে নতুন টাকার ব্যাংক খুলে বসলেন কুদ্দুস বয়াতি

জনপ্রিয় লোকসংগীত শিল্পী কুদ্দুস বয়াতি আবারও ভক্তদের মন জয় করেছেন তার রসিক ও সহজ-সরল স্বভাব দিয়ে। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি মজার পোস্ট শেয়ার করেছেন, যা মুহূর্তের মধ্যে অনুরাগীদের নজর কাড়েছে।
বিজ্ঞাপন
গত ১৬ মার্চ রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে কুদ্দুস বয়াতি একটি ছবি প্রকাশ করেন, যেখানে দেখা যায়, তিনি ফুটপাতে বসে ‘নতুন টাকার ব্যবসা’ করছেন।
আরও পড়ুন: সড়কে ইফতার করে বিপাকে দীপিকার ননদ
ছবির ক্যাপশনে তিনি রসিকতার ছলে লিখেছেন, ফেইসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম। কুদ্দুস ভাইয়ের কচ কচা টাকার ব্যাংক। হেড অফিস-গুলিস্তান ফুটপাত। আগে আসলে কমে পাবেন, পরে আসলে হারাবেন।
বিজ্ঞাপন
পোস্টটি প্রকাশের পরই ভক্ত-অনুরাগীরা তার মন্তব্যে ভরা টাইমলাইন তৈরি করেছেন। কেউ লিখেছেন, “দুঃখিত কাকু, এটি একটি এআই নির্মিত ফানি ছবি”, আবার কেউ লিখেছেন, “কাকু, নতুন টাকা পাঠিয়ে দেন।” একজন লিখেছেন, “কাকু, ব্যবসাটা সেই হইছে।”
কুদ্দুস বয়াতির সঙ্গে শৈশব থেকেই গান-বাজনার গভীর সম্পর্ক রয়েছে। তিনি দেশের বিভিন্ন অঞ্চলে মহুয়া, মলুয়া, দেওয়ান বাদশা, কাঞ্চন বাদশা, হাতেমতাইসহ নানা ধরনের পালাগানের আসর মাতিয়ে থাকেন।
বিজ্ঞাপন
১৯৯২ সালে প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ এর গান ‘এই দিন দিন না, আরও দিন আছে’ এর মাধ্যমে কুদ্দুস বয়াতি ব্যাপক পরিচিতি পান। এরপর থেকে লোকসংগীতের অঙ্গনে নিজের অনন্য অবস্থান প্রতিষ্ঠা করেছেন।
এই রসিক পোস্টের মাধ্যমে কুদ্দুস বয়াতি আবারও দেখালেন, প্রযুক্তি ও সামাজিক মাধ্যমের যুগেও তার সরল স্বভাব ও জনপ্রিয়তা অপরিবর্তিত।









