Logo

স্টাইলিশ হেয়ারকাটে ভিন্ন লুকে পূর্ণিমা, মুগ্ধ ভক্তরা

profile picture
বিনোদন প্রতিবেদক
১৮ মার্চ, ২০২৬, ১৬:৩৪
স্টাইলিশ হেয়ারকাটে ভিন্ন লুকে পূর্ণিমা, মুগ্ধ ভক্তরা
অভিনেত্রী পূর্ণিমা। ছবি ফেসবুক থেকে নেওয়া

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা নতুন হেয়ারস্টাইল ও লুকে আবারও নেটিজেনদের নজর কেড়েছেন। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন ও ফ্যাশন স্টেটমেন্টের কারণে তিনি বরাবরই আলোচনার কেন্দ্রে থাকেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার সরব উপস্থিতি নজর কেড়েছে।

বিজ্ঞাপন

সম্প্রতি সামাজিক মাধ্যমে তিনি একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা গেছে, পরিপাটি সাজের সঙ্গে তার নতুন হেয়ারস্টাইল বেশ মানিয়েছে। সফট লেয়ার কাট, চকচকে হেয়ার ফিনিশ এবং ব্রাউনিশ কালার টোনের সংমিশ্রণে তার লুকে এসেছে ভিন্ন মাত্রা।

ক্যাপশনে পূর্ণিমা লিখেছেন, আমার নতুন হেয়ার বোটক্স, সুন্দর কালার আর এই স্টাইলিশ কাটটা আমার ভীষণ পছন্দ হয়েছে। মনে হচ্ছে আমি একদম নতুন একজন মানুষ।

বিজ্ঞাপন

শুধু সামনের দিকেই নয়, পেছনের দিক থেকেও তার চুলের ভলিউম ও স্টাইলিং নজর কেড়েছে। হেয়ার বোটক্স ট্রিটমেন্টের মাধ্যমে চুলে এসেছে মসৃণতা ও প্রাণবন্ত উজ্জ্বলতা।

পাশাপাশি চোখে স্টাইলিশ ফ্রেমের চশমা এবং সাদামাটা কালো পোশাক তার লুককে করেছে আরও পরিণত ও এলিগ্যান্ট। তার এই নতুন রূপে মুগ্ধ হয়েছেন ভক্ত-অনুরাগীরাও। কমেন্ট বক্সে অনেকে তার সৌন্দর্য ও নতুন স্টাইলের প্রশংসা করে ভালোবাসা জানিয়েছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD