Logo

সৌদি, কাতার ও আমিরাতের তেল ও গ্যাস স্থাপনা ছাড়ার নির্দেশ ইরানের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ মার্চ, ২০২৬, ২০:১৯
সৌদি, কাতার ও আমিরাতের তেল ও গ্যাস স্থাপনা ছাড়ার নির্দেশ ইরানের
ছবি: সংগৃহীত

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের কয়েকটি গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস স্থাপনায় আগামী কয়েক ঘণ্টার মধ্যে হামলা চালানো হতে পারে বলে সতর্ক করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বুধবার এ তথ্য জানানো হয়েছে। সতর্কবার্তায় সংশ্লিষ্ট এলাকা দ্রুত খালি করার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের সামরেফ পরিশোধনাগার ও জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, সংযুক্ত আরব আমিরাতের আল হোসন গ্যাস ক্ষেত্র এবং কাতারের মেসাইদ পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, মেসাইদ হোল্ডিং কোম্পানি ও রাস লাফান রিফাইনারির আশপাশের বাসিন্দা ও কর্মীদের অবিলম্বে এলাকা ত্যাগ করতে বলা হয়েছে।

আরও পড়ুন:

সতর্কবার্তায় উল্লেখ করা হয়, এসব স্থাপনা এখন সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এবং শিগগিরই হামলার ঝুঁকি রয়েছে। এ কারণে সব নাগরিক ও সংশ্লিষ্ট কর্মীদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে ইরানের সাউথ পার্স ও আসালুয়েহ এলাকায় অবস্থিত তেল স্থাপনায় হামলার ঘটনা ঘটে বলে জানা যায়। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইরানের তেল ও গ্যাস স্থাপনায় হামলা চালিয়েছে—এমন দাবি করেছেন ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

সূত্র: আল জাজিরা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD