Logo

ফিলিস্তিনের জন্য বড় চমকের হুঁশিয়ারি নেতানিয়াহুর

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ অক্টোবর, ২০২৬, ১৯:০৬
ফিলিস্তিনের জন্য বড় চমকের হুঁশিয়ারি নেতানিয়াহুর
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য সামনে বড় ধরনের ‘চমক’ অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের ওপর হামলার ঘটনার পর ওই অঞ্চলে বড় ধরনের সামরিক অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার পাশাপাশি এমন মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

ইসরায়েলের আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু স্পষ্ট করেছেন, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে না দেওয়াই তাদের নির্বাচনী লক্ষ্যগুলোর অন্যতম প্রধান বিষয়। ফিলিস্তিনি কর্তৃপক্ষকে পুরোপুরি বিলুপ্ত করা হবে কি না, এমন প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে তিনি জানান, আকস্মিক ও অপ্রত্যাশিত পদক্ষেপ নেওয়াই তাঁর বেশি পছন্দ।

নেতানিয়াহু আরও জানান, ফিলিস্তিন থেকে আসা যেকোনো সংকট মোকাবিলায় কিছু গোপন কৌশল ব্যবহার করা হবে, যা এখনই প্রকাশ করা হচ্ছে না। তবে ফিলিস্তিনি প্রশাসনের জন্য খুব শীঘ্রই এক বড় ধাক্কা আসতে চলেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় পরিবর্তন আনার পরিকল্পনার কথাও তুলে ধরেছেন নেতানিয়াহু। তাঁর দাবি, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়াই আব্রাহাম অ্যাকর্ডসের আওতায় আরও কয়েকটি আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করবে ইসরায়েল।

এ বিষয়ে অন্তত দুটি দেশের বেশি রাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি। নেতানিয়াহুর ভাষ্য অনুযায়ী, আলোচনায় থাকা দেশগুলো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার শর্ত দেবে না। কারণ, ইসরায়েল যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়টি মেনে নেবে না, তা ওই দেশগুলো ভালোভাবেই জানে।

নেতানিয়াহুর এসব বক্তব্য থেকে স্পষ্ট, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতার পাশাপাশি আরব দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক সম্প্রসারণের পরিকল্পনাও এগিয়ে নিতে চায় ইসরায়েল। তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য যে ‘বড় চমকের’ কথা তিনি বলেছেন, সেই পদক্ষেপের বিস্তারিত এখনো প্রকাশ করেননি।

বিজ্ঞাপন

সূত্র: আল-জাজিরা

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD