ফিলিপাইনে আকাশে দুই সামরিক বিমানের সংঘর্ষ, নিহত চার পাইলট

ফিলিপাইনে প্রশিক্ষণ চলাকালে মাঝ আকাশে দুটি সামরিক বিমানের সংঘর্ষে চার পাইলট নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে দেশটির রাজধানী ম্যানিলার দক্ষিণে অবস্থিত ফার্নান্দো বিমানঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর এসএফ-২৬০ মডেলের এক ইঞ্জিনবিশিষ্ট বিমান দুটি বিধ্বস্ত হয়।
বিজ্ঞাপন
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফিলিপাইন বিমান বাহিনীর মুখপাত্র কর্নেল আলভিন ক্যাপিনগুইয়ান জানিয়েছেন, মাঝ আকাশে সংঘর্ষের পর বিমান দুটি বিমানঘাঁটির সীমানার ভেতরেই বিধ্বস্ত হয়। এ ঘটনায় চার পাইলটের মৃত্যু হয়েছে। তবে অন্য কেউ হতাহত হননি বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে দেশটির বিমান বাহিনী। তদন্তের পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এসএফ-২৬০ মডেলের সব সামরিক বিমানের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। দুর্ঘটনার কারণ নির্ধারণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
এর আগে গত মে মাসে ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় বেঙ্গুয়েত প্রদেশে প্রশিক্ষণ চলাকালে একই মডেলের একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছিল। ওই দুর্ঘটনাতেও দুই পাইলট নিহত হন।
পরপর একই মডেলের সামরিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় প্রশিক্ষণ কার্যক্রমের নিরাপত্তা নিয়ে নতুন করে গুরুত্ব তৈরি হয়েছে। তবে সর্বশেষ দুর্ঘটনার কারণ তদন্ত শেষ হওয়ার আগে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।








