Logo

বিক্ষোভ ঠেকাতে ৭০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৪ অক্টোবর, ২০২৬, ১৪:৫৯
বিক্ষোভ ঠেকাতে ৭০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স
ছবি: সংগৃহীত

ইরাকের অভ্যন্তরে পরামর্শক ভূমিকাসহ কোনো ধরনের মার্কিন সেনা আর অবস্থান করছে না বলে জানিয়েছে দেশটির সরকার। একই সঙ্গে ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে দেশের সব অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্তের কথা জানিয়ে এ ঘোষণা দেন বাগদাদ।

বিজ্ঞাপন

শুক্রবার (২৩ অক্টোবর) ইরাকি নিউজ এজেন্সিকে (আইএনএ) দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান দেশটির প্রধানমন্ত্রী আলি ফালিহ আল-জাইদি।

তিনি বলেন, বিদেশি শক্তির বিদায়ের ফলে সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র রেখে দেওয়ার কোনো যৌক্তিকতা অবশিষ্ট নেই। তিন সামরিক গোষ্ঠীর সঙ্গে ইতোমধ্যে চুক্তি সম্পাদিত হয়েছে এবং বাকি চারটির সঙ্গে আলোচনা চলছে, কারণ ইরাকে গোষ্ঠীর অধীনে রাজ্য নয় বরং রাজ্যের অধীনে গোষ্ঠীগুলো পরিচালিত হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সৈন্য প্রত্যাহার করা সত্ত্বেও কারিগরি ও অর্থনৈতিক সক্ষমতার কারণে ওয়াশিংটনের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব জোরদারে ইরাক প্রতিশ্রুতিবদ্ধ বলে আল-জাইদি উল্লেখ করেন। ইতোমধ্যে মার্কিন প্রতিষ্ঠানগুলো ইরাকে কাজ শুরু করেছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে ৩০ সেপ্টেম্বর এরবিল বিমান ঘাঁটি খালি করে আইএস বিরোধী এই আন্তর্জাতিক সামরিক মিশন আনুষ্ঠানিকভাবে শেষ হয়।

আঞ্চলিক উত্তেজনা নিয়ে বক্তব্য দিতে গিয়ে আল-জাইদি বলেন, ইরাক কোনো যুদ্ধে অংশ নেবে না। ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করার উদ্যোগকে তিনি আত্মঘাতী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

এদিকে হরমুজ প্রণালির সংকটের কারণে তেলের উচ্চমূল্যের সুবিধা কাজে লাগাতে না পারার পরিস্থিতিতে বিকল্প পথে রপ্তানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে ইরাক। এ লক্ষ্যে তুরস্কের জেহান বন্দরের মাধ্যমে তেল রপ্তানি পুনরায় চালুর পরিকল্পনা করা হচ্ছে।

বিজ্ঞাপন

দেশটির দৈনিক তেল উৎপাদন ২০৩২ সালের মধ্যে এক কোটি ব্যারেলে উন্নীত করার লক্ষ্যও তুলে ধরেন প্রধানমন্ত্রী। পাশাপাশি তুরস্কের সঙ্গে প্রস্তাবিত ‘ডেভেলপমেন্ট রোড’ প্রকল্পকে ইরাকের ‘তৃতীয় নদী’ হিসেবে অভিহিত করেন তিনি।

সূত্র: আনাদোলু এজেন্সি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD