রিয়াদে ফের ক্ষেপণাস্ত্র হামলা, সৌদি আকাশ প্রতিরক্ষায় ভূপাতিত

সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট।
বিজ্ঞাপন
একই সময়ে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে একটি ড্রোনও প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে জোট। শনিবার (২৪ অক্টোবর) ভোরে এসব ঘটনা ঘটে।
ফরাসি বার্তা সংস্থা এএফপি ও সৌদি সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় ভোর ৪টার কিছু পর সৌদি বেসামরিক প্রতিরক্ষা বাহিনী আকাশপথে সম্ভাব্য হামলার সতর্কতা জারি করে। রিয়াদ, নাজরান ও ওয়াদি আল-দাওয়াসির অঞ্চলে সম্ভাব্য আকাশপথের হুমকি সম্পর্কে সতর্ক করা হয়।
সতর্কতা জারির কয়েক মিনিটের মধ্যে রাজধানী রিয়াদে দুটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছেন এএফপির একজন সাংবাদিক।
বিজ্ঞাপন
সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, রিয়াদের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। এর আগে তিনি পূর্বাঞ্চলীয় প্রদেশে একটি ড্রোন প্রতিহত করার কথাও জানান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা বেড়েছে। এর মধ্যে রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরসহ বিভিন্ন স্থাপনায় হামলার ঘটনাও রয়েছে। সৌদি কর্তৃপক্ষ এসব হামলার জন্য হুথি গোষ্ঠীকে দায়ী করেছে।
বিজ্ঞাপন
ইয়েমেনের সঙ্গে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিম সীমান্তে অবস্থিত নাজরান শহর অতীতেও সীমান্তপারের রকেট ও ড্রোন হামলার মুখে পড়েছে। অন্যদিকে, ওয়াদি আল-দাওয়াসির সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি এলাকা।
ইয়েমেনের হুথি গোষ্ঠী ও সৌদি-সমর্থিত বাহিনীর মধ্যে সংঘাত নতুন করে তীব্র হয়েছে। প্রায় চার বছর ধরে চলা ভঙ্গুর যুদ্ধবিরতি গত জুলাইয়ে ভেঙে যাওয়ার পর পরিস্থিতির আরও অবনতি ঘটে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আঞ্চলিক উত্তেজনাও সংঘাতের পরিস্থিতিকে জটিল করে তুলেছে।
২০১৪ সালের শেষ দিকে হুথিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর দেশটিতে সংঘাত তীব্র হয়। ২০১৫ সালে হুথিদের অগ্রযাত্রা ঠেকাতে সৌদি নেতৃত্বাধীন জোট সামরিক অভিযান শুরু করে। দীর্ঘ সংঘাতে ইয়েমেনের মানবিক পরিস্থিতিরও ব্যাপক অবনতি হয়েছে।
বিজ্ঞাপন
সূত্র: এএফপি, আরব নিউজ








