ইরান-ইরাক আকাশপথে ফের শুরু হচ্ছে নিয়মিত যোগাযোগ

ইরান ও ইরাকের মধ্যে আবারও সরাসরি বিমান যোগাযোগ চালু হতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার (৮ অক্টোবর) থেকে ইরাকি এয়ারওয়েজ ইরানে নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করবে।
বিজ্ঞাপন
সোমবার (৫ অক্টোবর) আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইরাকের রাষ্ট্রীয় বিমান সংস্থাটি জানিয়েছে, নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিদিন তেহরান, মাশহাদ ও ইসফাহানে ফ্লাইট চলবে। যাত্রীদের যাতায়াত সহজ করা এবং দুই দেশের মধ্যে নিয়মিত বিমান যোগাযোগ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর ইরাকের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছিল, ইরানি রুটে ফ্লাইট পরিচালনার জন্য ইরাকি এয়ারওয়েজ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থেকে বিশেষ ছাড় পেয়েছে। প্রয়োজনীয় নিয়ন্ত্রক ও কারিগরি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর অক্টোবরে ফ্লাইট পুনরায় চালুর সুযোগ তৈরি হয়।
বিজ্ঞাপন
ইরাকি এয়ারওয়েজ চলতি বছরের মার্চের শুরুতে ইরানে ফ্লাইট বন্ধ করে দিয়েছিল। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সামরিক উত্তেজনার মধ্যে যাত্রী ও ফ্লাইটের নিরাপত্তার কথা বিবেচনা করে তখন এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ২৩ সেপ্টেম্বর ইরানি এয়ারলাইনগুলোও ইরাকে তাদের ফ্লাইট স্থগিত করে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এরই মধ্যে গত ২ অক্টোবর ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, মাহান এয়ার ছাড়া ইরানি এয়ারলাইনগুলোকে নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিদিন সর্বোচ্চ ৪০টি ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। চিকিৎসা, ধর্মীয় সফর, পর্যটনসহ প্রয়োজনীয় যাতায়াত সহজ করাই এ ব্যবস্থার উদ্দেশ্য বলে জানানো হয়।
বিজ্ঞাপন
এদিকে মাহান এয়ার ২০১১ সাল থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। ওয়াশিংটনের অভিযোগ, এয়ারলাইনটি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের কুদস ফোর্সকে আর্থিক, বস্তুগত ও প্রযুক্তিগত সহায়তা দিয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি








