Logo

বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৫ অক্টোবর, ২০২৬, ২২:১২
বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের প্রভাব যুক্তরাষ্ট্রের বড় পরাজয়: ইরান
ছবি: সংগৃহীত

লোহিত সাগরের প্রবেশদ্বার বাব আল-মানদেব প্রণালিতে হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণ ও প্রভাব বৃদ্ধি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বড় ধরনের সামরিক ও রাজনৈতিক পরাজয়ের প্রতিফলন বলে মন্তব্য করেছে ইরান।

বিজ্ঞাপন

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির শীর্ষ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি এ মন্তব্য করেছেন।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

ইয়াহিয়া রহিম সাফাভি বলেন, আঞ্চলিক সামরিক ঘাঁটি ও বিপুল অস্ত্রশস্ত্রের পেছনে শত শত কোটি ডলার ব্যয় করেও পারস্য উপসাগরীয় অঞ্চলের ‘নিরাপত্তা ব্যবস্থা’ সামলাতে চরমভাবে ব্যর্থ হয়েছে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গৃহীত নীতিকে তিনি ‘অযৌক্তিক’ বলেও আখ্যা দেন।

বিজ্ঞাপন

এদিকে বাব আল-মানদেব প্রণালিসংলগ্ন এলাকায় হুতিদের সামরিক অবস্থান নিয়ে ইয়েমেনের সরকারি বাহিনী ও হুতিদের পাল্টাপাল্টি দাবি সামনে এসেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনী দাবি করেছে, হুতিদের বিরুদ্ধে শুরু করা জোরালো সামরিক অভিযানের প্রথম দিনেই তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ধুবাব জেলা এবং আশপাশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে।

তবে ইয়েমেন সরকারের এ দাবি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে হুতি বিদ্রোহীরা। তাদের দাবি, ওই এলাকায় তাদের অবস্থান এখনো শক্ত রয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD