Logo

ফিলিপাইনে যাত্রীবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৭৭

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:৩৪
ফিলিপাইনে যাত্রীবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৭৭
ছবি: সংগৃহীত

ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের কাছে যাত্রীবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানি বেড়ে ৭৭ জনে পৌঁছেছে। এখনো নিখোঁজ রয়েছেন ৮ জন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদোলু।

বিজ্ঞাপন

ফিলিপাইন কোস্ট গার্ড বুধবার (১৬ সেপ্টেম্বর) জানায়, ‘এমভি জুন অ্যাস্টার’ নামের জাহাজটিতে ১২৮ জন অবস্থান করছিলেন। প্রাথমিক যাত্রী তালিকায় ১৩২ জনের নাম থাকলেও পরবর্তী যাচাইয়ে জানা যায়, তালিকাভুক্ত চারজন জাহাজে ওঠেননি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ফিলিপাইন কোস্ট গার্ডের মুখপাত্র কমোডর নোমি কায়াবিয়াব জানান, অগ্নিকাণ্ডের পর জাহাজটি থেকে ৪৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, জাহাজের টিকিট ও যাত্রী তালিকায় থাকা প্রত্যেকের পরিচয় এবং তথ্য যাচাইয়ের কাজ এখনো অব্যাহত রয়েছে। এ যাচাই-বাছাই শেষ না হওয়া পর্যন্ত হতাহতের সংখ্যা পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

‘এমভি জুন অ্যাস্টার’ গত ৯ সেপ্টেম্বর রাজধানী ম্যানিলা থেকে যাত্রা শুরু করে। পরে দক্ষিণ-পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান প্রদেশের করোন এলাকার কাছাকাছি সমুদ্রসীমায় জাহাজটিতে আগুন ধরে যায়।

আগুন লাগার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়। তবে ভয়াবহ এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৭৭ জনের মৃত্যু হয়েছে এবং আরও ৮ জন নিখোঁজ রয়েছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD