এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের মিন্দানাও দ্বীপে ৬ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (২৬ জুন) এ ভূমিকম্পের তথ্য জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।
বিজ্ঞাপন
ইউএসজিএসের তথ্যমতে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে দাভাও অক্সিডেন্টালের সারাঙ্গানি এলাকার কাছে কম্পনটি অনুভূত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৫২ দশমিক ৪ কিলোমিটার গভীরে।
তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
এর আগে গত ৮ জুন মিন্দানাওয়ের সারাঙ্গানি প্রদেশের উপকূলে ৭ দশমিক ৮ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ওই দুর্যোগে অন্তত ৭৮ জন নিহত হন এবং প্রায় ১৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হন।
ভৌগোলিক অবস্থানের কারণে ফিলিপাইন ‘প্যাসিফিক রিং অব ফায়ার’-এর মধ্যে অবস্থিত। ফলে দেশটিতে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা যায়।
সূত্র: আনাদোলু এজেন্সি








