Logo

হুথিদের মোকাবিলায় সৌদিকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:০৫
হুথিদের মোকাবিলায় সৌদিকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বাহিনীর ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে সৌদি আরবের সামরিক বাহিনীকে গোয়েন্দা তথ্য সরবরাহ ও সামরিক পরিকল্পনায় সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। এ উদ্দেশ্যে একটি বিশেষ মার্কিন সামরিক টাস্কফোর্স কাজ করছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

ওই মার্কিন কর্মকর্তা জানান, আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সৌদি অংশীদারদের সঙ্গে শক্তিশালী নিরাপত্তা সম্পর্ক বজায় রেখেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এর অংশ হিসেবে গোয়েন্দা তথ্য বিনিময় ও কৌশলগত পরিকল্পনা জোরদার করতে বিশেষ টাস্কফোর্সটি গঠন করা হয়েছে।

গত জুলাইয়ে ইয়েমেনের গৃহযুদ্ধ নতুন করে শুরু হওয়ার পর সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধের ঘোষণা দেয় হুথিরা। একই সঙ্গে লোহিত সাগরে সৌদি জাহাজ লক্ষ্য করে হামলার ঘটনাও বাড়তে থাকে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

গত সপ্তাহে হুথিরা ইয়েমেনের লোহিত সাগর উপকূল ও বাব আল-মানদেব প্রণালির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বলে দাবি করা হয়। হরমুজ প্রণালি অবরুদ্ধ হওয়ার পর এই সমুদ্রপথটি গুরুত্বপূর্ণ বিকল্প রুট হিসেবে বিবেচিত হচ্ছে।

বিশ্বের শীর্ষ অপরিশোধিত তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতেও হামলা চালিয়েছে হুথিরা। এর জবাবে সৌদি আরবও ইয়েমেনে বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে হুথি গোষ্ঠীটি।

বিজ্ঞাপন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার জানান, হুথিরা যুক্তরাষ্ট্রকে এই সংঘাতের মাঝে হস্তক্ষেপ না করার অনুরোধ জানিয়েছে।

২০১৪ সালে হুথিরা সানা দখলের পর ২০১৫ সালে ইয়েমেন সরকারের পক্ষে সামরিক জোট নিয়ে হস্তক্ষেপ করে সৌদি আরব। ইরান দীর্ঘদিন ধরে হুথিদের অস্ত্র ও প্রযুক্তি দিয়ে সহায়তা করে আসলেও সাম্প্রতিক এই যুদ্ধে কোনো ধরনের ভূমিকা রাখার কথা অস্বীকার করেছে।

সূত্র: গালফ নিউজ

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD