Logo

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইনের দক্ষিণাঞ্চল

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৫ আগস্ট, ২০২৬, ১৭:৩২
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইনের দক্ষিণাঞ্চল
ছবি: সংগৃহীত

ফিলিপাইনের দক্ষিণ উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আকস্মিক এ ভূকম্পনে উপকূলীয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেক মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নিতে ছুটে যান। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

বুধবার (৫ আগস্ট) স্থানীয় সময় দুপুর ১২টা ১৪ মিনিটে সারঙ্গানি দ্বীপ থেকে প্রায় ৩২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পটি অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৩।

প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ভূগর্ভের প্রায় ৬২ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উপকেন্দ্র। হঠাৎ বিশাল মাত্রার এই ঝাঁকুনিতে উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ভূমিকম্পের প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এক উদ্ধারকারী জানান, কম্পনের সময় সরকারি সহায়তা নেওয়ার জন্য একটি খোলা মাঠে সারিবদ্ধভাবে ভিড় করেছিলেন বহু মানুষ। আচমকা মাটি কেঁপে উঠলে সবাই আতঙ্কে চিৎকার করতে করতে যে যার মতো ছোটাছুটি শুরু করেন।

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থানের কারণে ফিলিপাইনে প্রায়ই এমন শক্তিশালী ভূকম্পন ঘটে থাকে। তবে স্বস্তির বিষয় হলো, সর্বশেষ এই ভূমিকম্পের পর এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানির তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD