Logo

ফিলিপাইনে শ্রেণিকক্ষে গুলি, নিহত ২

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ আগস্ট, ২০২৬, ১৩:৩৬
ফিলিপাইনে শ্রেণিকক্ষে গুলি, নিহত ২
ছবি: সংগৃহীত

ফিলিপাইনের জামবোয়াঙ্গা শহরের একটি স্কুলে শ্রেণিকক্ষের ভেতরে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী গুলি চালিয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। এতে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

শহরের মেয়র খাইমার আদান ওলাসো জানিয়েছেন, নিহত দুজনই ওই স্কুলের শিক্ষার্থী। নিহতদের মধ্যে গুলি চালানো শিক্ষার্থীও রয়েছে বলে তিনি জানান। আঞ্চলিক পুলিশের মুখপাত্র শেলামি চেং বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা স্কুলটি ঘিরে ফেলার চেষ্টা করছেন। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত তথ্য দিতে পারেননি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, ঘটনাটি আন্তেনিও ডি জামবোয়াঙ্গা হাই স্কুলে ঘটেছে। ঘটনাস্থলে থাকা সাংবাদিকরাও নিশ্চিত করেছেন, গুলি চালানো শিক্ষার্থীটি সপ্তম শ্রেণিতে পড়ত।

বিজ্ঞাপন

তবে ওই শিক্ষার্থী কীভাবে আগ্নেয়াস্ত্রটি সংগ্রহ করেছিল এবং সেটি নিয়ে কীভাবে শ্রেণিকক্ষে প্রবেশ করেছিল, তা এখনো স্পষ্ট নয়। গুলি চালানোর পেছনে তার উদ্দেশ্য বা মোটিভ সম্পর্কেও পুলিশ এখন পর্যন্ত কোনো তথ্য জানাতে পারেনি।

সূত্র: আলজাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD