Logo

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৮ জন নিহত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৮ জুন, ২০২৬, ১৩:৩৪
ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৮ জন নিহত
ছবি: সংগৃহীত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮।

বিজ্ঞাপন

এতে দেশটির উপকূলীয় এলাকায় ব্যাপক কম্পন অনুভূত হয় এবং কয়েকটি বহুতল ভবন ধসে পড়ে। একই সঙ্গে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার উপকূলে সুনামির সৃষ্টি হয় এবং জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়।

সোমবার (৮ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৩৭ মিনিটে ফিলিপাইনের মিন্দানাও অঞ্চলের উপকূলে এই ভূমিকম্প আঘাত হানে।

বিজ্ঞাপন

দেশটির বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র দিয়েগো মারিয়ানো জানান, নিহতদের মধ্যে দাভাও অক্সিডেন্টাল প্রদেশে ৩ জন, জেনারেল সান্তোস শহরে ৩ জন এবং দক্ষিণ কোটাবাতো প্রদেশে ২ জন রয়েছেন।

প্রায় ৭ লাখ ২০ হাজার জনসংখ্যার জেনারেল সান্তোস শহরের দক্ষিণে সমুদ্রের নিচে ভূমিকম্পটি আঘাত হানার পর উপকূলীয় এলাকার বাসিন্দাদের দ্রুত উঁচু স্থানে সরে যেতে আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, মূল ভূমিকম্পের প্রায় দুই ঘণ্টা পর একাধিক আফটারশক অনুভূত হয়। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী আফটারশকের মাত্রা ছিল ৬ দশমিক ৫। ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতি নিরূপণ ও উদ্ধার কার্যক্রম চলছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD