ট্রাম্পের দলের প্রার্থীকে হারিয়ে ফের সিনেটর বাংলাদেশি বংশোদ্ভূত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কানেকটিকাট অঙ্গরাজ্যের স্টেট সিনেটের ৪ নম্বর আসনে পুনর্নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ডেমোক্র্যাট প্রার্থী এমডি মাসুদুর রহমান। রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী জেন জেনিংসকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো সিনেটর নির্বাচিত হয়েছেন তিনি।
বিজ্ঞাপন
স্থানীয় সময় মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে মাসুদুর রহমান ৬৫ দশমিক ৯ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী জেন জেনিংস পেয়েছেন ৩৪ দশমিক ১ শতাংশ ভোট। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মাসুদুর রহমান পেয়েছেন ২৬ হাজার ৩২৯ ভোট এবং জেন জেনিংস পেয়েছেন ১৩ হাজার ৬২১ ভোট।
আরও পড়ুন
বিজ্ঞাপন
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সন্তান এমডি মাসুদুর রহমান ২০২২ সালে প্রথমবারের মতো কানেকটিকাট স্টেট সিনেটের সদস্য নির্বাচিত হন। এরপর ২০২৪ সালের নির্বাচনেও জয় পান তিনি। এবারও জয় ধরে রেখে আগামী মেয়াদের জন্য নিজের অবস্থান নিশ্চিত করলেন এই বাংলাদেশি বংশোদ্ভূত রাজনীতিক।
বিজ্ঞাপন
তার নির্বাচনী এলাকা কানেকটিকাটের ম্যানচেস্টার, গ্লাস্টনবারি, অ্যান্ডোভার ও বোল্টন এলাকার অংশবিশেষ নিয়ে গঠিত।








