ইসরায়েলে ফের ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলকে লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
বিজ্ঞাপন
সোমবার (৮ জুন) বাংলাদেশ সময় সকাল ১০টা ১০ মিনিটের দিকে প্রথম দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এর প্রায় ২০ মিনিট পর সকাল ১০টা ৩০ মিনিটের দিকে দ্বিতীয় দফায় আরও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, সর্বশেষ হামলায় ইসরায়েলের মধ্যাঞ্চলের বীরসেবা শহরকে লক্ষ্যবস্তু করা হয়েছে। হামলার পর সংশ্লিষ্ট এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়।
বিজ্ঞাপন
এর আগে রোববার লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলার পর অঞ্চলজুড়ে উত্তেজনা নতুন করে বৃদ্ধি পায়। ওই হামলার জবাবে রাতেই ইরান ইসরায়েলের উত্তরাঞ্চলের দিকে অন্তত ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বলে জানা যায়।
পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে সোমবার সকালে, যখন ইসরায়েল ইরানের রাজধানী তেহরান, ইস্ফাহানসহ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে পাল্টা হামলা চালায়। এর কিছুক্ষণ পর ইয়েমেনভিত্তিক হুতি বিদ্রোহীরাও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
বিজ্ঞাপন
এর প্রায় এক ঘণ্টা পর ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়। পাল্টাপাল্টি হামলার এই ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা আরও জোরালো হয়ে উঠেছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল








