Logo

গৃহকর্মী-চালক নিয়োগে নতুন অনলাইন সেবা চালু করল কুয়েত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৭ জুন, ২০২৬, ১৭:৫৪
গৃহকর্মী-চালক নিয়োগে নতুন অনলাইন সেবা চালু করল কুয়েত
ছবি: সংগৃহীত

গৃহকর্মী ও ব্যক্তিগত চালক নিয়োগ সংক্রান্ত কার্যক্রম সহজ করতে নতুন ডিজিটাল সেবা চালু করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জনশক্তি ও তথ্যপ্রযুক্তি বিভাগের সহযোগিতায় চালু হওয়া এ সেবার মাধ্যমে নাগরিক ও প্রবাসীরা সরকারি ‘সাহেল’ অ্যাপ ব্যবহার করে অনলাইনে প্রয়োজনীয় আবেদন ও ব্যবস্থাপনা করতে পারবেন।

বিজ্ঞাপন

রবিবার (৭ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি সেবা ডিজিটালাইজেশন, নিয়োগ প্রক্রিয়া সহজ করা এবং আবাসন-সংক্রান্ত কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ব্যবস্থার ফলে সেবাকেন্দ্রে উপস্থিত না হয়েও বিভিন্ন আবেদন ও অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে, যা সময় ও ভোগান্তি কমাবে।

বিজ্ঞাপন

একই সঙ্গে গৃহকর্মী ও চালক নিয়োগের ক্ষেত্রে নতুন যোগ্যতা ও সীমাবদ্ধতাও নির্ধারণ করেছে কুয়েত সরকার।

নতুন নীতিমালা অনুযায়ী, অবিবাহিত নারীরা একজন গৃহকর্মী নিয়োগ করতে পারবেন। সন্তানসহ বিবাহিত, তালাকপ্রাপ্ত বা বিধবা নারীরা একজন গৃহকর্মী এবং একজন চালক রাখতে পারবেন।

অন্যদিকে পরিবারসহ বিবাহিত, তালাকপ্রাপ্ত বা বিধবা পুরুষরা সর্বোচ্চ তিনজন গৃহকর্মী ও একজন চালক নিয়োগের সুযোগ পাবেন। অবিবাহিত পুরুষদের ক্ষেত্রে কেবল একজন চালক নিয়োগের অনুমতি থাকবে।

বিজ্ঞাপন

কর্তৃপক্ষের ভাষ্য, গৃহকর্মীদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা, সরকারি সেবার অপব্যবহার রোধ করা এবং ডিজিটাল প্রশাসনকে আরও শক্তিশালী করতেই এসব পরিবর্তন আনা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD