Logo

ঈদের আগে দুঃসংবাদ পেলেন বিএনপির ২ নেতা

profile picture
জেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা
১৮ মার্চ, ২০২৬, ২১:৩৯
ঈদের আগে দুঃসংবাদ পেলেন বিএনপির ২ নেতা
ছবি: সংগৃহীত

ঈদের আগমুহূর্তে চুয়াডাঙ্গা জেলা বিএনপির দুই গুরুত্বপূর্ণ নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে জেলা বিএনপি।

বিজ্ঞাপন

বুধবার (১৮ মার্চ) জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু এবং সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় নিয়ম-কানুন অমান্য করা এবং সংগঠনের কার্যক্রমের পরিপন্থী বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান মনির এবং আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান ওল্টুকে তাদের নিজ নিজ পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

এই সিদ্ধান্ত ১৮ মার্চ ২০২৬ তারিখ থেকে কার্যকর হয়েছে বলে জানানো হয়। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এবং সংগঠনের কার্যক্রমকে সুশৃঙ্খল রাখতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD