শাল্লায় বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলা ও স্থানীয় পর্যায়ে সবুজায়ন বাড়ানোর লক্ষ্যে সুনামগঞ্জের শাল্লায় বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ প্রাঙ্গণসহ বিভিন্ন এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। ‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে সারাদেশে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যে শাল্লা উপজেলার ৩০টি সমবায় সমিতির মধ্যে বিভিন্ন প্রজাতির ৩০০টি চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শুভজিত রায় ও উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মুহিত। এ সময় ৪ নম্বর শাল্লা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা চৌধুরী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
প্রতাপপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নিত্যানন্দ দাসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সমবায় সমিতির প্রতিনিধিরাও অংশ নেন।
পরে অতিথিরা কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। একই সঙ্গে বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিদের হাতে বিভিন্ন প্রজাতির চারা তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং স্থানীয় পর্যায়ে সবুজায়ন বাড়ানো সম্ভব। এ ধরনের কর্মসূচি পরিবেশ সংরক্ষণে মানুষের মধ্যে সচেতনতা তৈরিতেও ভূমিকা রাখবে।








