Logo

শ্রীপুরে মশাল মিছিলের প্রস্তুতির অভিযোগে সাতজন আটক

profile picture
উপজেলা প্রতিনিধি
শ্রীপুর, গাজীপুর
২২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২
শ্রীপুরে মশাল মিছিলের প্রস্তুতির অভিযোগে সাতজন আটক
ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে মশাল মিছিল আয়োজনের প্রস্তুতির অভিযোগে সাতজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে কয়েকটি মশাল ও একটি ব্যানার জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার নয়নপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, রাতে ওই এলাকায় কয়েকজনকে জড়ো হয়ে মশাল মিছিলের প্রস্তুতি নিতে দেখা যায়। বিষয়টি জানাজানি হলে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। পরে ধাওয়া করে সাতজনকে আটক করা হয়।

আটকের পর তাদের শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মশাল ও একটি ব্যানার জব্দ করে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সরকার বলেন, ‘মহাসড়কে কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতার চেষ্টা মেনে নেওয়া হবে না। মশাল মিছিলের প্রস্তুতির খবর পেয়ে নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান এবং সাতজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, মশাল মিছিলের প্রস্তুতির অভিযোগে স্থানীয়রা সাতজনকে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। তাদের কাছ থেকে মশাল ও একটি ব্যানার জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিষয়ে যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের পরিচয় এবং ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD