Logo

অস্ত্রসহ আদালতে হাজিরা দিতে এসে আটক ১১

profile picture
জেলা প্রতিনিধি
নড়াইল
২০ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:৩২
অস্ত্রসহ আদালতে হাজিরা দিতে এসে আটক ১১
ছবি: সংগৃহীত

নড়াইলে মামলার হাজিরা দিতে এসে দেশীয় অস্ত্রসহ পুলিশের হাতে আটক হয়েছেন ১১ জন। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে জেলা আদালত এলাকার একটি আইনজীবীর চেম্বার থেকে তাদের আটক করা হয়।

বিজ্ঞাপন

আটক ব্যক্তিরা হলেন নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামের এসকেন্দার শেখ (৫৫), আমিনুর শিকদার (৫৬), হাফেজ শেখ (২৫), তৈয়েবুর রহমান (৫৫), সেকেন্দার আলী (৪৫), হাসানুর রহমান (৫৫), রিয়াজুল শিকদার (২২), আরিফুল শেখ (২২), তারেখ শেখ (৩২), জুলফিকার মোল্যা (৪৫) ও শরিফুল মোল্যা (৪০)।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পুলিশ জানায়, মারামারির একটি মামলায় হাজিরা দিতে এসে তারা আদালত চত্বরের ওই আইনজীবীর চেম্বারে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

পুলিশের দাবি, এ সময় তাদের কাছ থেকে রামদা, চাপাতি ও দাসহ মোট ১২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অস্ত্রসহ আটকের ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আদালত এলাকায় অস্ত্র নিয়ে আসার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, সেটিও তদন্ত করছে পুলিশ।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD