লালমনিরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ

“বিশুদ্ধ পরিবেশ গড়বো, পৃথিবী সবুজে সাজাবো”—এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাট সদর উপজেলার কিশামত ঢঢ গাছ আইডিয়াল স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করা এবং পরিবেশ সংরক্ষণে তাদের সক্রিয়ভাবে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহেন্দ্রনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ওবায়দুল হক, বিদ্যালয়ের প্রধান আতিকুর রহমান আতিক, সবুজ সেবার প্রতিষ্ঠাতা খাইরুল ইসলাম, সংগঠনের সদস্য আতিকসহ শিক্ষক, সংগঠনের সদস্য ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ সময় পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যার ওপর গুরুত্বারোপ করা হয়। শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে বৃক্ষরোপণ এবং গাছের যত্ন নেওয়ার জন্য উৎসাহিত করেন আয়োজকরা।
আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই পরিবেশ রক্ষার বিষয়ে সচেতন করে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের বার্তা পরিবার ও সমাজের অন্যান্য মানুষের কাছেও ছড়িয়ে পড়বে।








