Logo

গাজীপুরে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে আনসার সদস্যদের হাতে যুবক আটক

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:১৬
গাজীপুরে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে আনসার সদস্যদের হাতে যুবক আটক
ছবি: সংগৃহীত

গাজীপুর সদর উপজেলার ইন্ট্রামেক্স গ্রুপ লিমিটেডে বৈদ্যুতিক তার চুরির চেষ্টার অভিযোগে মো. মোকলেস (২২) নামে এক যুবককে আটক করেছেন আনসার সদস্যরা। এ সময় তার কাছ থেকে কাটা তামার বৈদ্যুতিক তার ও তার কাটার একটি যন্ত্র উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে প্রতিষ্ঠানের ভেতরে এ ঘটনা ঘটে। আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় প্রতিষ্ঠানের মূল্যবান সম্পদ চুরির চেষ্টা ব্যর্থ হয়।

জানা যায়, দুপুর ২টার দিকে প্রতিষ্ঠানের নিরাপত্তা ইনচার্জ রাজীব বাবু ভবনের ভেতরে এক সন্দেহভাজন ব্যক্তির উপস্থিতির বিষয়টি কর্তব্যরত আনসার পিসি মো. মামুন গাজীকে জানান। খবর পেয়ে তিনি এপিসি আনাম হোসেনসহ দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান। পরে ভবনের ভেতরে তল্লাশি চালানোর সময় সন্দেহভাজন যুবককে দেখতে পেয়ে তাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোকলেস জানান, ভবনের পেছনের অংশের গ্রিল কেটে তিনি ভেতরে প্রবেশ করেন। পরে তল্লাশি চালিয়ে সেখানে বৈদ্যুতিক তার কাটার বিষয়টি শনাক্ত করা হয়।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানের মালিকপক্ষের উপস্থিতিতে ভবনের পেছনে গিয়ে গ্রিল কাটা অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে আনুমানিক ৭০ থেকে ৮০ হাজার টাকা মূল্যের মোটা তামার বৈদ্যুতিক তার কাটা অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় তার কাটার একটি যন্ত্রও জব্দ করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আটক মোকলেসের বাড়ি হবিগঞ্জ জেলায়। ঘটনার পর বিষয়টি সংশ্লিষ্ট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাকে জানানো হয়। পরে জয়দেবপুর থানায় খবর দেওয়া হলে পুলিশের একটি দল ঘটনাস্থলে আসে।

বিজ্ঞাপন

প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আটক যুবককে কর্তৃপক্ষের মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আনসার ও ভিডিপির সদস্যরা প্রতিষ্ঠানের নিরাপত্তা, জননিরাপত্তা ও সম্পদ সুরক্ষায় দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছেন। ইন্ট্রামেক্স গ্রুপ লিমিটেডে চুরির চেষ্টা প্রতিহত করে একজনকে আটক এবং চুরি হতে যাওয়া মালামাল উদ্ধারের ঘটনাকে তাদের দায়িত্বশীলতার একটি উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD