Logo

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হারানো শিশু উদ্ধার করল আনসার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ সেপ্টেম্বর, ২০২৬, ২০:৪৮
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হারানো শিশু উদ্ধার করল আনসার
ছবি প্রতিনিধি।

ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হারিয়ে যাওয়া চার বছর বয়সী এক শিশুকে উদ্ধার করে নিরাপদে অভিভাবকের কাছে ফিরিয়ে দিয়েছেন ঢাকা মহানগর আনসার দক্ষিণ জোনের দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা।

বিজ্ঞাপন

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ-১-এর সামনে টহলরত আনসার সদস্যরা শিশুটিকে কান্নারত অবস্থায় দেখতে পান। শিশুটির অসহায় পরিস্থিতি বুঝতে পেরে তারা দ্রুত তাকে নিরাপদ হেফাজতে নেন।

একই সঙ্গে শিশুটির অভিভাবকের সন্ধানে হাসপাতাল ও আশপাশের এলাকায় খোঁজ শুরু করেন আনসার সদস্যরা। দায়িত্বে থাকা পিসি মো. সোহাগ শেখ ও এপিসি মোনায়েমের সতর্কতা এবং আন্তরিক প্রচেষ্টায় একপর্যায়ে শিশুটির পরিবারের সন্ধান পাওয়া যায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরে হাসপাতাল কর্তৃপক্ষের উপস্থিতিতে অভিভাবকের পরিচয় ও শিশুটিকে নেওয়ার দাবির সত্যতা যাচাই করা হয়। পরিচয় নিশ্চিত হওয়ার পর শিশুটিকে নিরাপদে তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়।

হারিয়ে যাওয়া শিশুকে দ্রুত উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ায় দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যদের সতর্কতা, দায়িত্বশীলতা ও মানবিক ভূমিকা প্রশংসিত হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সেবাপ্রত্যাশী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করে আসছেন। এ ঘটনায়ও তাদের তাৎক্ষণিক তৎপরতা ও মানবিক দায়িত্ববোধের বিষয়টি উঠে এসেছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD