গাজীপুর মেডিকেল কলেজে চুরির সময় দুই ব্যক্তিকে আটক করল আনসার সদস্যরা

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে চুরির সময় দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেছেন কর্তব্যরত আনসার সদস্যরা। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে হাসপাতাল এলাকায় দায়িত্ব পালনকালে অঙ্গীভূত আনসার সদস্য মো. তানভীর হোসেন ও অঙ্গীভূত আনসার সদস্য মোছাম্মৎ কোহিনুর বেগম দুই ব্যক্তির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। পরে তাদের আটক করা হয়।
বিজ্ঞাপন
আটক দুজন হলেন মো. সাকিব (২৬) ও মো. ফিরোজ মিয়া (১৫)। তাদের প্রাথমিকভাবে হাসপাতাল এলাকায় চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আটকের পর দুজনকে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে একই দিন দুপুর আনুমানিক ২টা ৪৫ মিনিটে তাদের পুলিশের কাছে সোপর্দ করে কলেজ কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতা ও সতর্কতার কারণে হাসপাতাল এলাকায় চুরির ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়েছে। একই সঙ্গে আটক ব্যক্তিদের দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জনসেবামূলক প্রতিষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যদের এমন সতর্ক ভূমিকা নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সহায়ক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।








