Logo

নারায়ণগঞ্জে সরকারি গাড়িচালক সমিতির তিনদিনের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

profile picture
জেলা প্রতিনিধি
নারায়ণগঞ্জ
৪ আগস্ট, ২০২৬, ১৬:৩৫
নারায়ণগঞ্জে সরকারি গাড়িচালক সমিতির তিনদিনের বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
ছবি: প্রতিনিধি

“বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি, নারায়ণগঞ্জ জেলা কমিটি। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে ৬০০টি ফলজ বৃক্ষ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মো. মামুন মাহমুদ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক মো. মামুন মাহমুদ বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিকে স্বাগত জানিয়ে নারায়ণগঞ্জে ৬০০টি গাছ লাগানোর উদ্যোগ প্রশংসনীয়। তিনি বলেন, শিল্পাঞ্চল হিসেবে পরিচিত নারায়ণগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। শুধু গাছ লাগালেই হবে না, নিয়মিত পরিচর্যার মাধ্যমে সেগুলো বাঁচিয়ে রাখার দায়িত্বও সবাইকে নিতে হবে।

বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. মুকবিল হোসেন (মুকুল মৌলভী) বলেন, প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে ৬০০টি ফলজ বৃক্ষ রোপণ করা হবে। একই সঙ্গে এসব গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করা হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

কর্মসূচির অংশ হিসেবে জেলার বিভিন্ন সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে ফলজ বৃক্ষ রোপণ করেন কর সার্কেল-৩-এর সহকারী কর কমিশনার মো. কামাল হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সরকার আশ্রাফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আ. জা. মু. আহসান শহীদ সরকার, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার, নারায়ণগঞ্জ কর অঞ্চলের নাজির মিনারুল দাড়িয়া এবং ব্যবসায়ী ও সমাজসেবক লোকমান আহমেদ।

এ সময় বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতির সহ-সভাপতি দেওয়ান মোহাম্মদ মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক জলিল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক সফিউল আলমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

তিন দিনব্যাপী এ কর্মসূচির মাঠপর্যায়ের তদারকির দায়িত্ব পালন করছেন সহ-সভাপতি দেওয়ান মোহাম্মদ মোশাররফ হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক সফিউল আলম, কার্যকরী সদস্য নুর মোহাম্মদ, সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন এবং অর্থ সম্পাদক মো. রহমতুল্লাহসহ অন্যান্য নেতারা।

সমিতির নেতৃবৃন্দ জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ফলজ বৃক্ষের বিস্তার ঘটানোর উদ্দেশ্যে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তাদের আশা, সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও বৃক্ষরোপণ ও পরিচর্যার বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD