মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসন ও মেহেরপুর বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া বন বিভাগের সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আতিকুর রহমান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ সময় আরও উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবীর, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক আব্দুস সাত্তার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং দেশের সবুজায়ন বাড়াতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা প্রয়োজন। এজন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যার আহ্বান জানান তারা।
বিজ্ঞাপন
পরে আনুষ্ঠানিকভাবে বৃক্ষমেলার উদ্বোধন ঘোষণা করা হয়। মেলায় বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে।








