Logo

চুয়াডাঙ্গায় নিতাই রায়, দেশের বাইরেও অপকর্মের বিচার হবে

profile picture
জেলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা
১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:৪৮
চুয়াডাঙ্গায় নিতাই রায়, দেশের বাইরেও অপকর্মের বিচার হবে
ছবি: প্রতিনিধি

দেশে যেমন অপশক্তি রয়েছে, তেমনি রয়েছে শুভ শক্তি। একইভাবে দেশের বাইরেও অপশক্তি ও শুভ শক্তির উপস্থিতি আছে। তবে দেশের বাইরে গিয়েও কেউ অপকর্ম করে পার পাবে না বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

বিজ্ঞাপন

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা ও বিভিন্ন দপ্তরপ্রধানের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে নিয়ে সাম্প্রতিক ঘটনাবলি প্রসঙ্গে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, এ ঘটনায় সরকারের তরফ থেকে কঠিন পদক্ষেপ নেয়া হয়েছে। বিষয়টি নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংসদে যুগান্তকারী বক্তব্য রেখেছেন। আমি নিজেও বাঁধনের সাথে কথা বলেছি। তার সাথে ঘটে যাওয়া ঘটনার ন্যায় বিচার হবে। দেশে এবং দেশের বাইরে শিল্পীদের সাথে হেনস্তার ঘটনায় সরকার কখনো দায় এড়াতে চায়নি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভা ও দপ্তরপ্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় দেশের বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ ও নির্মূলের বিষয়ে আলোচনা করেন মন্ত্রী। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে অনিয়ম বন্ধে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

সভায় সংরক্ষিত আসনের সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী, চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার, পুলিশ সুপার রুহুল কবীর খান, চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান, জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD