Logo

নেছারাবাদে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

profile picture
উপজেলা প্রতিনিধি
নেছারাবাদ, পিরোজপুর
১০ নভেম্বর, ২০২৬, ১৯:৫৩
নেছারাবাদে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছবি প্রতিনিধি।

পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম ও জনসেবার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সভাকক্ষে এ সভা হয়।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রাব্বানী। এতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা অংশ নেন।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কার্যক্রম, জনসেবার মান বৃদ্ধি, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, শিক্ষা, সংস্কৃতি ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, উপজেলার উন্নয়ন এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। জনগণের সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানে প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিজ্ঞাপন

সভায় উপস্থিত ব্যক্তিরা এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নসংক্রান্ত বিষয় তুলে ধরেন। জেলা প্রশাসক তাদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

জনগণের সেবা নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং নেছারাবাদ উপজেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার প্রত্যয় নিয়ে মতবিনিময় সভাটি শেষ হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD